এক্সপ্লোর

Tata Steel Plant Fire: আচমকা বিস্ফোরণ, তার পর হুলস্থুল, টাটা ইস্পাত কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Tata Steel Plant: আগুনে ঝলসে আহত তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

জামশেদপুর: জামশেদপুরের (Jamshedpur) টাটা ইস্পাত (Tata Steel Plant) কারখানায় আগুন (Fire)। বিস্ফোরণের পর কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন। আগুনে ঝলসে আহত অন্তত ৩ শ্রমিক। আগুনের জেরে কারখানা চত্বরে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আগুন আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের পর আগুন টাটা কারখানায়

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, আগুনে ঝলসে আহত তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। কারখানার অনতিদূরে অবস্থিত টাটা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেখানে ১১ জন চিকিৎসকের একটি দল তাঁদের চিকিৎসা করছেন। এক কর্মী বুকে ব্যথা অনুভব করেন বলে জানিয়েছেন টাটা কর্তৃপক্ষ। তাঁরও চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলা ১০টা বেজে ২০ মিনিটে আচমকা তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, তাতে শোনা যাচ্ছে, যে জায়গায় বিস্ফোরণটি ঘটে এবং আগুন ছড়ায়, শনিবার সেখানে এ দিন কাজকর্ম বন্ধ ছিল। তাই লোকজনও বিশেষ ছিলেন না। তাই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। 

বিস্ফোরণের কারণ নিয়ে প্রথমে ধন্দ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়েল্ডিং করে লিকেজ আটকানোর কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। যদিও টাট স্টিলের তরফে বিবৃতি জারি করে পরে জানানো হয় যে, এ দিন সকাল ১০টা বেজে ২০ মিনিটে দুর্ঘটনা ঘটে। কোক প্লান্টের ব্যাটারি ৬-এর ফাইল গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে ব্য়াটারি ৬ নিস্ক্রিয় এবং সরঞ্জাম খোলার কাজ চলছে বলেও জানায় তারা। টাটা জানিয়েছে, দায়িত্বশীল সংস্থা হিসেবে কর্মীদের নিরাপত্তা তাঁদের সর্বদা অগ্রাধিকার পায়। 

টাটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন হেমন্ত সোরেন

এ দিন বিস্ফোরণের পর টুইট করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, জামশেদপুরে টাটা কারখানায় আগুন লাগার খবর পৌঁছেছে তাঁর কাছে। জেলা প্রশাসন, টাটা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। আপাতত আহতদের চিকিৎসাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

জামশেদপুরে টাটা ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামশেদজি টাটা। ১৯০৭ সালের ২৬ আগস্ট তার প্রচিষ্ঠা স্যর দোরাবজি টাটার হাতে। ১৯১১ সাল থেকে লোহা উৎপাদন শুরু। ইস্পাত তৈরির সূচনা ১৯১২ সালে। টাটার সংস্থাকে ঘিরেই সেখানে নগরপত্তন। তাই এই সংস্থার সঙ্গে গোটা জামশেদপুর আবেগের সূত্রে বাঁধা। 

আরও পড়ুন: Reliance Benchmark: এক বছরে ৭ লক্ষ ৯২ হাজার ৭০০ কোটি আয়, দেশের প্রথম সংস্থা হিসেবে নজির রিলায়্যান্সের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget