এক্সপ্লোর

Edible Oil : দাম কমছে ভোজ্য তেলের ?

Centre cuts basic duties on edible oil : এতদিন অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আড়াই শতাংশ বেসিক ডিউটি নেওয়া হত। এখন থেকে, তা আর নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

নয়া দিল্লি : পেট্রোল-ডিজেলের শুল্ক হ্রাসের পর এবার দাম কমতে পারে কিছু ভোজ্য তেলের। অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের বেসিক ডিউটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 

এতদিন অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আড়াই শতাংশ বেসিক ডিউটি নেওয়া হত। এখন থেকে, তা আর নেওয়া হবে না বলে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের উপর থেকে কেন্দ্রের শুল্ক হ্রাসের পর ৭ টাকা ভ্যাট কমানোর কথা সিদ্ধান্ত নিয়েছে চণ্ডীগড়ের প্রশাসন। কেরল সরকার অবশ্য পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট না কমানোর সিদ্ধান্তে অনড় রয়েছে।

সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করতে পাম, সানফ্লাওয়ার ও সয়াবিন তেলের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উৎসবের মরসুমে ক্রেতাদের স্বস্তি দিতে, দুটি বড় ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা প্রতি লিটার তেলের হোলসেলে দাম ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমিয়েছে। একই পথে চলতে পারে অন্যান্য কয়েকটি সংস্থাও। চলতি সপ্তাহেই একথা জানিয়েছে এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন।  

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পেট্রোল-ডিজেলের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের ওপর ১০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর পাশাপাশি গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই পেট্রোল-ডিজেলে ভ্যাট কমায় গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত ৮ রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও। অবিজেপি শাসিত ওড়়িশা ও সিকিম সরকার ভ্য়াট কমায়। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারও কি মানুষকে রেহাই দিতে পেট্রোপণ্য়ের উপর ভ্যাটের পরিমাণ কমাবে ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জ্বালানি তেলের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রীয় শুল্ক ধরে ঠিক হয় প্রাথমিক দাম। তার উপর বসে রাজ্য়ের যুক্ত মূল্য় কর বা ভ্যাট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget