এক্সপ্লোর

Amarnath News: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় অমরনাথ গুহায়, মৃত ১০

Cloud Burst Rain In Amarnath: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় অমরনাথ গুহা-সংলগ্ন চত্বরে। এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু। তিন মহিলা-সহ পাঁচ জনের দেহ উদ্ধার। বাড়তে পারে হতাহতের সংখ্যা, আশঙ্কা প্রশাসনের।

জম্মু: জম্মু: পুণ্যভূমিতে ফের বিপর্যয়!

মেঘভাঙা বৃষ্টি অমরনাথে...

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিধ্বস্ত অমরনাথের (amarnath)গুহা-সংলগ্ন (holy cave)এলাকা। এখনও পর্যন্ত তিন মহিলা-সহ ৫ জনের দেহ (dead) উদ্ধার হয়েছে। মোট ১০ জনের মৃত্যু। বেশ কিছু লঙ্গর ও তাঁবু ভেসে গিয়েছে বলে খবর। উদ্ধারকাজ (rescue operation) শুরু করেছে জাতীয় (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। 
সূত্রের খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাতই মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের ভেসে যায় অমরনাথ গুহা লাগোয়া বেশ কিছু লঙ্গর ও তাঁবু। প্রশাসনের ধারণা, এখনও সেখানে ৩০ থেকে ৪০ জন আটকে রয়েছেন। অনেকে নিখোঁজ। উদ্ধারকাজে এর মধ্যেই হেলিকপ্টার নামানো হয়েছে। জখমদের তার সাহায্যেই আকাশপথে উদ্ধার করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা।

পরিস্থিতি ঘোরাল হওয়ার আশঙ্কা

করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবারই চালু হয়েছে অমরনাথ-দর্শন। এর মধ্যে লক্ষাধিক পুণ্য়ার্থী সেখানে পুজো দিয়েছেন বলে খবর। এর মধ্যে শুক্রবারই আবার দশম ব্য়াচের তীর্থযাত্রীরা জম্মুর জোড়া বেস ক্য়াম্প থেকে যাত্রা করেন। তাঁদের সংখ্যা প্রায় ৬ হাজার ১০০। এসবের মধ্য়েই আজকের বিপর্যয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন গুহার চারপাশ থেকে হঠাতই প্রবল জলোচ্ছ্বাস ধেয়ে এসেছিল। তার ধাক্কায় একাধিক 'কমিউনিটি কিচেন'-ও ক্ষতিগ্রস্ত হয়। তবে আশার কথা একটাই। আপাতত বৃষ্টি দমক কিছুটা হলেও ধরেছে। পুলিশের দাবি, পরিস্থিতিও নিয়ন্ত্রণে। যদিও অমরনাথের ঘটনা উত্তরাখণ্ডের বিপর্যয়ের স্মৃতি এর মধ্যেই উসকে দিয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে মেঘভাঙা বৃষ্টিতে তুষারধস নামে উত্তরাখণ্ডে। প্লাবিত হয় অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদী। তাতে ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মাণ বাঁধে ফাটল ধরে, বান ডাকে জোশীমঠে। নির্মীয়মাণ ঋষিগঙ্গা ও তপোবন জলবিদ্যুৎ প্রকল্প তুমুল ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের প্রাণহানির খবর মেলে।

 

 

  

আরও পড়ুন:ক্রুজার না হলেও নিও-রেট্রো স্ক্র্যাম্বলার ! এই প্রিমিয়াম বাইক আনল টিভিএস

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget