এক্সপ্লোর

Kirti Azad News: তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ? জল্পনা

২০১৪-র লোকসভা ভোটে বিহারের (Bihar) দ্বারভাঙা (Darvanga) থেকে জিতেছিলেন কীর্তি। বিজেপির টিকিটে নির্বাচিত হন কীর্তি আজাদ (Kirti Azad)। এরপর ০১৯-এ বিজেপি থেকে কংগ্রেসে (Congress ) যোগ দেন।

নয়াদিল্লি: তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা (Congress Leader) কীর্তি আজাদ (Kirti Azad), এমনটাই খবর এএনআই সূত্রে। জানা গিয়েছে, আজই দিল্লিতে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ (Kirti Azad)। ২০১৪-র লোকসভা ভোটে বিহারের (Bihar) দ্বারভাঙা (Darvanga) থেকে জিতেছিলেন কীর্তি। বিজেপির টিকিটে নির্বাচিত হন কীর্তি আজাদ (Kirti Azad)। এরপর ২০১৯-এ বিজেপি থেকে কংগ্রেসে (Congress ) যোগ দেন।

 


Kirti Azad News: তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ? জল্পনা

উল্লেখ্য, এর আগেও দলবদলের ছবি প্রকাশ্যে এসেছে। শিলিগুড়িতে (Siliguri) তৃণমূলে (TMC) যোগ দেন, উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধান পরিষদের প্রাক্তন সদস্য রাজেশপতি ত্রিপাঠী। তৃণমূলে (TMC) যোগ দিলেন, তাঁর ছেলেও। ছট পুজোর পর উত্তরপ্রদেশে যাবেন, বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। 

পাশাপাশি তৃণমূলে (TMC) যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। সম্প্রতি গোয়ায় (Goa) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে তুলে দেন তৃণমূলের (TMC) পতাকা। এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেসের নাফিসা আলি (Nafisha ali)। কলকাতায় জন্ম নাফিসার। জাতীয় দলের প্রাক্তন সাঁতারু নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে। 

শেষ নয় এখানেই, রয়েছে আরও দৃষ্টান্ত। দুপুরে কংগ্রেসের প্রার্থী তালিকায়, সন্ধেয় তৃণমূলে যোগ দিলেন আগরতলার কংগ্রেস নেত্রী সুতপা ঘোষ! দুপুরে সুতপাকে আগরতলা পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেছিলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সন্ধেয় সুস্মিতা দেবের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলবদল করেন তিনি। তৃণমূলে যোগদান বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রতন দাসেরও। 

সরকারের বিরুদ্ধে এতদিন জোরদার আন্দোলন করে আসা সংগঠনের আচমকা ভোলবদল। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল রাজ্যের শাসক দলের সঙ্গে। গত ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলের মঞ্চে শিক্ষামন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেন সংগঠনের রাজ্য সম্পাদক ও ২ হাজার সদস্য। তাঁদের দাবি, এবার কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget