এক্সপ্লোর

Sonia Requests ED: জিজ্ঞাসাবাদে আরও সময় চান সনিয়া, চিঠি ইডি-কে

Sonia Seeks Time From ED: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র মুখোমুখি হতে আরও কিছুটা সময় চাইলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।আগামী ২৩ জুন তাঁকে হাজিরা দিতে বলে সমন পাঠায় ইডি।

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র (ED) মুখোমুখি হতে আরও কিছুটা সময় চাইলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী (Sonia Gandhi)। দিনদুয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য তাই কিছুটা সময় চেয়ে চিঠি লিখেছেন তিনি।  

ফিরে দেখা:

ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় গত ৮ জুনই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কংগ্রেস সভানেত্রীর। কিন্তু তার দিনছয়েক আগে, ২ জুন, কোভিড সংক্রমণ ধরা পড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের কাছে কিছুটা সময় চেয়ে নেন সনিয়া। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই আর্জি মেনে নিয়েছিল। পরে শ্বাসযন্ত্রে অসুবিধা ধরা পড়ায় ১২ জুন হাসপাতালে ভর্তি করতে হয় কংগ্রেস সভানেত্রীকে। সে সংক্রান্ত চিকিৎসার পর হালেই বাড়ি ফিরেছেন। এর মধ্যেই নতুন তলব। আগামী ২৩ জুন তাঁকে হাজিরা দিতে বলে সমন পাঠায় ইডি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি লিখে আরও কয়েক সপ্তাহ সময় চেয়েছেন সনিয়া। 

জিজ্ঞাসাবাদ রাহুলকে:

বর্ষীয়ান নেত্রীর আর্জি ইডি রাখে কিনা, সেটা সময়ই বলবে। তবে একই মামলায় সনিয়া-পুত্র তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করে ফেলেছে তারা। শেষ দিন টানা ১০-১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। সূত্রের খবর, ‘ইয়াং ইন্ডিয়ান’ এবং ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড’-এর শেয়ারহোল্ডিংয়ে গাঁধী পরিবারের ভূমিকা ঠিক কতটা, সেটা খতিয়ে দেখতে চায় ইডি। জানতে চায়, কোন পরিস্থিতিতে ‘অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড’-কে দখল করেছিল ‘ইয়াং ইন্ডিয়ান’? আর সেই সূত্রে কী ভাবেই বা ন্যাশনাল হেরাল্ড কাগজের সম্পত্তির অধিকারী হয়েছিল   ‘ইয়াং ইন্ডিয়ান’? 

রাহুল অবশ্য জানিয়েছেন, ইডি এবং এ ধরনের এজেন্সির দাপটে ভীত নন। বুধবার দুপুরে এআইসিসি-র সদর দফতরে কর্মীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ‘যে অফিসাররা আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তাঁরাও জানেন কংগ্রেসকে এভাবে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না।’তবে গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে তিনি যে একা ছিলেন না, সে জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান ওয়েনাড়ের সাংসদ।

অভিযোগ বিরোধীদের:  

শুধু কংগ্রেস নয়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগে অতীতে তৃণমূল, এনসিপি, শিবসেনা-সহ একাধিক বিরোধী দলও সরব হয়েছে । তবে সনিয়া-রাহুলের তলবে তোলপাড় পড়ে দিল্লির অলিন্দে। এবার কী করবে ইডি? অপেক্ষায় অনেকে।  

আরও পড়ুন:  কৃষি আইনের মতো পিছু হঠতে হবে অগ্নিপথেও, হুঁশিয়ারি রাহুলের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget