এক্সপ্লোর

Congress President Election : পরবর্তী সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কংগ্রেসের

Congress News Update : শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী

নয়া দিল্লি : সম্প্রতি দল ছেড়েছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। দলীয় সংগঠনের অবস্থাও উল্লেখযোগ্য জায়গায় নেই। একাধিক ইস্যু থাকা সত্ত্বে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে সেভাবে পথে নামতে দেখা যাচ্ছে না কর্মী-সমর্থকদের। এদিকে দলের একাংশের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বে রদবদলের দাবি উঠেছে। এই আবহেই এবার কংগ্রেসের (Congress) পরবর্তী সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলল দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি ওয়ার্কিং কমিটি। বহু প্রতীক্ষিত সেই নির্বাচন হবে আগামী ১৭ অক্টোবর। এবং এর গণনা সম্পন্ন হবে ১৯ অক্টোবর। 

কোথায় দাঁড়িয়ে কংগ্রেস ?

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। কিন্তু, ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন এবং সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গাঁধীও এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছিলেন দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতা। 

আরও পড়ুন ; চিঠিতে নিশানা রাহুল গাঁধীকে, সঙ্গে একরাশ অভিযোগ গুলামের

গুলাম নবি আজাদের পদত্যাগের আবহে কংগ্রেসের পরবর্তী সভাপতি নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয় হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রাহুল গাঁধী সভাপতি পদপ্রার্থী হতে চান না বলে জানিয়ে দিয়েছেন। যদিও এবারও তাঁকে রাজি করানোর জন্য় সব রকমের প্রয়াসই জারি রয়েছে। এদিকে সময়ে নির্বাচন শেষ করতে চাইছে সেন্ট্রাল ইলেকশন অথরিটি। 

এর পাশাপাশি 'কাঁটার' মতো বিঁধে রয়েছে গুলাম নবি আজাদের পদত্যাগও। তিনি অভিযোগ করেছেন, এখনকার নেতৃত্বের অধীনে কংগ্রেস যাবতীয় ইচ্ছা ও ক্ষমতা হারিয়ে ফেলেছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় এই নেতার মতে, জাতীয় স্তরে বিজেপির কাছে রাজনৈতিক জমি খুইয়েছে কংগ্রেস। পাশাপাশি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির কাছেও কংগ্রেস জমি হারিয়েছে বলে তাঁর অভিযোগ।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর থেকে রাহুল গাঁধীর নেতৃত্বে 'ভারত জোড়ো যাত্রা' কর্মসূচি গ্রহণ করতে চলেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে সেই যাত্রা শুরু হবে। ১৪৮ দিনের এই কর্মসূচি কাশ্মীরে গিয়ে শেষ হবে। ৫ মাসের এই যাত্রাপথে সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা ও ১২টি রাজ্যকে অতিক্রম করবে কংগ্রেস। প্রতিদিন ২৫ কিলোমিটার করে হবে যাত্রা। এই কর্মসূচির আওতায় থাকবে মিছিল-সমাবেশও। যাতে যোগ দেবেন সোনিয়া-প্রিয়াঙ্কারাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget