এক্সপ্লোর

Corona Virus Death : অক্সিজেনের অভাবে মৃত্যু অব্যাহত, এবার গুরুগ্রামে

ডাঃ কাথুরিয়া জানান, এদিন সকাল ৬টা নাগাদই জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরকে সিলিন্ডার পাঠানোর কথা জানানো হয়। সেই সময়ে হাসপাতালে মাত্র ১০ টি সিলিন্ডার পড়ে ছিল।

গুরুগ্রাম : অক্সিজেন সঙ্কটে বিপদসীমায় দিল্লি। মৃত্যু মিছিল অব্যাহত। একই ছবি হরিয়ানাতেও। রবিবার ফের অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠল দুই রোগীর। এবার ঘটনাস্থল গুরুগ্রাম। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে এসডিএম।

জেলার মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, অক্সিজেনের অভাবেই ৪ জনের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিন রোগী মৃত্যুর পর তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, "জেলা শাসক এবং স্বাস্থ্য দফতরের একাধিকবার আবেদনের পরেও অক্সিজেনের মেলেনি।"

হাসপাতালে ডিরেক্টর ডাঃ এ আর কাথুরিয়া জানিয়েছেন, "রবিবার সকাল ১১ টা নাগাদ কাথুরিয়া হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয়। পর্যাপ্ত অক্সিজেন না থাকায় প্রায় ৫০ রোগী ঝুঁকিতে ছিল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে ৪ রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে অক্সিজেনের না পেয়ে তখনই মৃত্যু হয় তাঁদের।"

প্রতিদিন ৫০টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় এই হাসপাতালে। ডাঃ কাথুরিয়া জানান, এদিন সকাল ৬টা নাগাদই জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরকে সিলিন্ডার পাঠানোর কথা জানানো হয়। সেই সময়ে হাসপাতালে মাত্র ১০ টি সিলিন্ডার পড়ে ছিল।

যদিও জেলার ড্রাগ কন্ট্রোলার আমানদীপ চহ্বান হাসপাতালের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, "হাসপাতাল থেকে অক্সিজেনের কোনও রিকুউজেশনই ডিপার্টমেন্টে পৌঁছয়নি। পরে জানতে পারা মাত্রই দুটি সিলিন্ডার পাঠানো হয়েছে।"

ডিসি জানিয়েছেন, "এসডিএম এই মৃত্যুর কারণ খতিয়ে দেখবে। হাসপাতাল দাবি করেছে, সেখানে অক্সিজেন সংকট ছিল। তবে প্রশাসনের বলছে, তাঁদের দিক থেকে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হয়েছে। সুতরাং কোথায় সমস্যা তৈরি হয়েছিল আমার খতিয়ে দেখছি।"

উল্লেখ্য, গত রবিবার আক্রান্তের সংখ্যায় সমস্ত রেকর্ড ভেঙেছে হরিয়ানা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৮৫ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের।

দেশে প্রথমবার সাড়ে ৩ লক্ষের গণ্ডি ছাড়াল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। 
দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড ভারতের। লাগাতার ২ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা তিনহাজার ছুঁইছুঁই।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
India-Pakistan Conflict: সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget