এক্সপ্লোর

Coronavirus : কর্ণাটকের নার্সিং কলেজে কেরল থেকে আসা ৬৫ পড়ুয়া করোনা পজিটিভ, হু হু করে বাড়ছে সংক্রমণ

সূত্রের খবর, কর্ণাটকের কোলারের একটি নার্সিং কলেজে কেরলের ৬৫ জন ছাত্র-ছাত্রীর  করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তা ঘিরে ছড়ায় আতঙ্ক। মাথার উপর ঝুলছে তৃতীয় ঢেউয়ের খাঁড়া।


বেঙ্গালুরু : দেশের মধ্যে কেরলে (Kerela) উল্লেখযোগ্য হারে বাড়ছে কোভিড -১৯ সংক্রমণ। এবা সেইরাজ্য থেকে বিভিন্ন রাজ্যে আসা ছাত্রছাত্রী বা অফিসকর্মীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যে। এই আতঙ্ক সম্প্রতি আরও তীব্র কর্ণাটকে। 

সম্প্রতি কেরল থেকে আসা পড়ুয়াদের নিয়ে সঙ্কটে কর্ণাটকের এক নার্সিং কলেজ ( Noorunisa Institute of Nursing in Kolar Gold Fields (KGF))। সূত্রের খবর, কর্ণাটকের কোলারের একটি নার্সিং কলেজে কেরলের ৬৫ জন ছাত্র-ছাত্রীর  করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তা ঘিরে ছড়ায় আতঙ্ক। মাথার উপর ঝুলছে তৃতীয় ঢেউয়ের খাঁড়া। এরই মধ্যে কলেজে এতজন সংক্রমিত পড়ুয়ার সন্ধান মেলায় সঙ্কটে কলেজ কর্তৃপক্ষ। এখনও অবধি করোনার সংক্রমণে কিছুটা রাশ টেনে রাখতে পেরেছে কর্ণাটক। এবার এই ৬৫ পড়ুয়ার হাত ধরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়বে না তো ? তাই নিয়েই চিন্তায় রাজ্য সরকার। 



আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের জন্য 'লক্ষ্মীবার' থেকেই বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে ব্যাঙ্ক পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা  কে সুধাকর বলেন,  সরকার জানতে পেরেছে, কোলারের একটি কলেজে কেরলের পড়ুয়ারা অনেকেই করোনা সংক্রমণ নিয়ে এসেছেন। তিনি জানান, শিগগিরিই কলেজ পরিদর্সনে যাবেন ও কর্তৃপক্ষের কাছে জবাব চাইবেন। 
কলেজ সূত্রে খবর, কেরল থেকে একটি দল বাসে করে কলেজে আসে। তাঁদের প্রথমেই কোয়ারেন্টিনে রাখা হয়। তারপর দেখা যায়, ধাপে ধাপে আক্রান্ত হচ্ছে অনেকে। ইতিমধ্যেই কলেজের ছাত্রী ও কর্মী মিলিয়ে শতাধিক আক্রান্ত হয়েছে কোভিড - ১৯ এ। আশঙ্কা করা হচ্ছে, যে বাসে তাঁদের আনা হয়েছিল, সেখানে কোনও একজন সংক্রমিত ছিলেন, তাঁর থেকেই বিস্তার ঘটিয়েছে ভাইরাস। স্বাভাবিকভাবেই এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে সে-রাজ্যের। 


কেরলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। তাই গুজরাত সরকার আগে ভাগেই জানিয়েছে ওই রাজ্য থেকে আসা সকলের কোভিড পরীক্ষা হবে রাজ্যে প্রবেশের সময়ই।  




দেশে ৩০ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ

করোনায় দেশে ৩০ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় ৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার।

একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ১৮১।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন। করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। করোনা বিপদ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ১৭ হাজার ৫৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭৬ লক্ষ ৫ হাজার ২১৩। 

 




 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget