এক্সপ্লোর

Coronavirus Cases India: ১০ রাজ্যে বাড়ছে কোভিডের সংক্রমণ, সতর্ক করতে বার্তা কেন্দ্রের

১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার। এইসব জেলায় কনটেইনমেন্ট জোন করার পাশাপাশি কোভিড টিকাকরণে জোর দিতে বলা হয়েছে।

 

নয়াদিল্লি: কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১০ রাজ্যে বাড়ল করোনার গ্রাফ। দেশের ৪৬টি জেলায় করোনার 'পজিটিভিটি রেট' ছাড়িয়ে গিয়েছে ১০ শতাংশ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের। তড়িঘড়ি করোনা নিয়ন্ত্রণে সতর্কবার্তা জারি করেছে দিল্লি।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধপ্রদেশ ও মণিপুরে ফের বাড়ছে সংক্রমণ। এই রাজ্যগুলিতে হয় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুবা কোভিড পজিটিভিটি রেট বৃদ্ধি হচ্ছে। তৃতীয় ঢেউয়ের আগে এই সংক্রমণ বৃদ্ধির হার স্বস্তি দিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রককে।

সেকারণে ১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার। এইসব জেলায় কনটেইনমেন্ট জোন করার পাশাপাশি কোভিড টিকাকরণে জোর দিতে বলা হয়েছে। ভ্যাকসিনেশনের তালিকায় ৬০ ঊর্ধ্বদের অবিলম্বে টিকার ডোজ সম্পূর্ণ করতে বলেছে সরকার। এ ছাড়াও ৪৫-৬০ বছরের ব্যক্তিদের তাড়াতাড়ি ভ্যাকসিন দিতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের প্রামাণ্য নথি বলছে, করোনায় ৮০ শতাংশের মৃত্যু এই বয়সের ব্যক্তিদেরই হচ্ছে।

রাজ্যগুলিকে দেওয়া সতর্কবার্তায় কেন্দ্র জানিয়েছে, দেশের ৪৬টি জেলায় ১০ শতাংশের বেশি কোভিড পজিটিভিটি রেট রয়েছে। পাশাপাশি ৫৩ শতাংশ জেলায় পজিটিভিটি রেট রয়েছে ৫-১০ শতাংশের মধ্যে।এইসব জেলায় দ্রুত আরও করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে বলেছে কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, এই জেলাগুলিতে কোনও ধরনের ঢিলেমি বা অবহেলা হলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।

এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি রিভিউ মিটিং করে স্বাস্থ্যমন্ত্রক। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। তাঁদের সঙ্গে রাজ্যগুলির স্বাস্থ্য আধিকারিকরা যোগ দেন। পরে বৈঠকের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে সরকার। যেখানে বলা হয়, যেসব জেলায় গত কয়েক সপ্তাহ ধরে ১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে সেখানে কড়া বিধিনিষেধ জারি করা হোক। কোনওভাবেই যেন এইসব জেলায় ভিড় না জমতে পারে, সেদিকে নজর দিক প্রশাসন।

সরকার আরও জানিয়েছে, এই দশ রাজ্যের ৮০ শতাংশ সক্রিয় কোভিড রোগী হোম আইসোলেশনে রয়েছেন। করোনার চেন ভাঙতে স্থানীয় প্রশাসনকে এই দিকে নজর দিতে হবে। 

 

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
Crime News: প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী
প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget