এক্সপ্লোর

Coronavirus Update অক্টোবরের পর সর্বোচ্চ, দৈনিক করোনা সংক্রমণ পৌঁছল ৬৮ হাজারে

গত ২৪ ঘণ্টায় করোনা ২৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

নয়াদিল্লি : গত ছ'মাসে সর্বোচ্চ! ভারতে করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ৬৮ হাজারে। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় পড়েছেন ৬৮ হাজার ২০ জন। একদিনের করোনা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে অক্টোবর মাসের পর যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনা ২৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। রবিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬২, ৭১৪ জন।

এক ঝলকে দেখে নেওয়া যাক রেকর্ড সংখ্যক সংক্রমণ বৃদ্ধির পর আপাতত দেশের করোনা চিত্রটা ঠিক কী দাঁড়াল-

এখনও পর্যন্ত মোট সংক্রমণ- ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার ৬৪৪

করোনা সারিয়ে উঠেছেন-  ১ কোটি ১৩ লক্ষ ৫৫ হাজার ৯৯৩ জন।

এই মুহূর্তে অ্যাক্টিভ কেস- ৫ লক্ষ ২১ হাজার ৮০৮ জন।

মোটে মৃত্যু হয়েছে- ১ লক্ষ ৬১ হাজার ৮৪৩ জনের।

এদিকে, গত ১৬ জানুয়ারি থেকে ভারতে চালু হয়েছে করোনার টিকাকরণ। ১৩ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয় দ্বিতীয় ডোজ। আজকের দিন (২৯ মার্চ) পর্যন্ত গোটা দেশে ৬ কোটি ৫ লক্ষ ৩০ হাজার ৪৩৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।

দেশজুড়েই করোনা ভাইরাস আক্রান্তর সংখ্যা ফের দ্রুত বাড়ছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকেই। ইতিমধ্যে পরিস্থিতি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে অ্যাস্ট্রোজেনিকার কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভ্যাকসিন রফতানি রোখার আরও একটি বড় কারণ হল টিকাকরণের বাড়তি গতি। ভারতের টিকাকরণের পরিমাণ ক্রমশ বাড়ছে। আরও বেশি সংখ্যক মানুষকে টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এমনিতেই মহারাষ্ট্র, পঞ্জাবের মতো বেশ কিছু রাজ্য করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফিউ জারি করা হয়েছে মহারাষ্ট্রে। সঙ্গে বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা, দূরত্ববিধি মেনে চলা থেকে আরও একাধিক বিধি নিষেধ লাগু করা হয়েছে সেখানে।

 

 

সেরা শিরোনাম

Supreme Court : CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
Telangana News : চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
Blast on Railway Track: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget