এক্সপ্লোর

Delhi : ১০ জুনের পর ফের একদিনে সর্বাধিক সংক্রমণ, রাতে কার্ফুর পথে দিল্লি

Night curfew in Delhi : গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ১০ জুনের পর রাজধানীতে যে সংখ্যাটা একদিনে সর্বাধিক...

নয়া দিল্লি : ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশের রাজধানীতে। এই পরিস্থিতিতে রাতের কার্ফু (night curfew) জারি করতে চলেছে দিল্লি সরকার( Delhi Government)। সোমবার থেকেই এই বিধি লাগু থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ম-কানুন জারি থাকবে।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ১০ জুনের পর রাজধানীতে যে সংখ্যাটা একদিনে সর্বাধিক। এই মুহূর্তে সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৩। গত ২৪ ঘণ্টায় এক সংক্রমিতের মৃত্যু হয়েছে। এনিয়ে দিল্লিতে মোট মৃতের সংখ্যা ২৫,১০৫।

এদিকে ওমিক্রন নিয়ে আশার কথা শুনিয়েছেন দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের এমডি তথা চিকিৎসক সুরেশ কুমার(Suresh Kumar)। তাঁর মতে, নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তদের অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটরের প্রয়োজন পড়ছে না।

আরও পড়ুন ; একসঙ্গে করোনা ৪৮ পড়ুয়ার, সিল করে দেওয়া হল মহারাষ্ট্রের স্কুল

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমাদের কাছে যে সব রোগী আসছেন, তাঁদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন বা অল্প উপসর্গ রয়েছে। সব রোগীই সেরে উঠছেন। একজন রোগীরও অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটরের প্রয়োজন পড়েনি। " 

 

Delhi : ১০ জুনের পর ফের একদিনে সর্বাধিক সংক্রমণ, রাতে কার্ফুর পথে দিল্লি

তিনি জানান, এখন পর্যন্ত এলএনজিপি হাসপাতালে এসেছেন ৫১ জন ওমিক্রন আক্রান্ত। যার মধ্যে ৪০ জনই সুস্থ হয়ে গেছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন ১১ জনের চিকিৎসা চলছে। আজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ওমিক্রনে আক্রান্ত সন্দেহে আরও ১০ জন এসেছেন। আমরা তাঁদের নমুনা জিনোমিক সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠিয়েছি। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪২২ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দেশে। 

প্রসঙ্গত, আজ দেশে করোনায় (Corona) দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের (Daily Case) সংখ্যা কম ছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৬ হাজার ৯৮৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৭।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Dharmendra Pradhan : ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
Dharmendra Pradhan Resignation Live : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
Dharmendra Pradhan Resigns : 'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget