এক্সপ্লোর

COVID new Variant: ওমিক্রন থেকেই BA.2.75-এর আবির্ভাব, ভারতে করোনার নতুন রূপ, নিশ্চিত করল WHO

COVID-19 Update:বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস।

রাষ্ট্রপুঞ্জ: ইজারেয়েলের বিজ্ঞানীর দাবিতে এ বার সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। ভারতে করোনার না রূপ পওয়া গিয়েছে বলে নিশ্চিত করল তারা। চরিত্র বদলের পর করোনার ওমিক্রন (Omicron) রূপেরই নতুন একটি বংশধর,  BA.2.75-র আবির্ভাব ঘটেছে বলে জানিয়েছে তারা। তার প্রভাবেই নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে দাবি তাদের। 

নতুন চেহারায় ফের আবির্ভূত ওমিক্রন

বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান হু (WHO) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, "গত দুই সপ্তাহে গোটা বিশ্বের সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। করোনার যে ছয়টি নয়া বংশের হদিশ মিলেছে, তার মধ্যে চারটি গত সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।"

আরও পড়ুন: GST on Hospital Admission: চিকিৎসা পরিষেবাতেও GST-র চাবুক, শয্যাভাড়ার উপর ৫% হারে কর, আহামরি কিছু নয়, মত রাজস্ব সচিবের

হু প্রধান আরও বলেন, "ইউরোপ, আমেরিকায় ওমিক্রনের যে দুই বংশধর নতুন করে সংক্রমণ বাড়াচ্ছে, সেগুলি হল, BA.4 এবং BA.5। ভারতের মতো দেশে যে বংশধর পাওয়া গিয়েছে, তা হল, BA.2.75। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।" বিশ্বের ৮৩টি দেশে BA.5 সংক্রমণ পাওয়া গিয়েছে। ৭৩টি দেশে মিলেছে BA.4 সংক্রমণ।

হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথ জানিয়েছেন, ভারতেই প্রথম BA.2.75-এর হদিশ মেলে। তার পর আরও দশ দেশে মেলে এর হদিশ। তবে নতুন চেহারায় ওমিক্রনের এই রূপ সম্পর্কে এখনও পর্যন্ত তাঁদের হাতে বিশদ তথ্য নেই বলে জানিয়েছেন সৌম্যা। চরিত্র বদল করেই ওমিক্রন এই নতুন চেহারায় আবির্ভূত হয়েছে বলে দাবি তাঁর। কোনও সংক্রমিতের শরীরেই এই চরিত্র বদল ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তবে এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কেমন, তা বুঝতে আরও কিছু দিন সময় লাগবে বলেও জানিয়েছেন।

নতুন করে বাড়ছে সংক্রমণ

উল্লেখ্য, গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গোটা বিশ্বে ৪৬ লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হয়ে পড়েছেন। তবে দুই সপ্তাহ আগে ৮ হাজারের বেশি মৃত্যু ঘটলেও, তা ১২ শতাংশ কমেছএ বলে জানা গিয়েছে। এ বছর ৩ জুলাই পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৬০ লক্ষ। মারা গিয়েছেন ৬৩ লক্ষ মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget