এক্সপ্লোর

Cyclone Tauktae ধেয়ে আসছে ঘূর্ণিঝড় "টাও'তে", কী এই শব্দের অর্থ? নাম দিয়েছে কোন দেশ?

সাইক্লোন "টাও'তে"-র অর্থ কী?কী করে সাইক্লোনের নামকরণ হয়? কেন সাইক্লোনের নামকরণ হয়?

নয়াদিল্লি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাও'তে।  ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কেরলে। মৌসম ভবন বলছে, ২৪-ঘণ্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে টাও'তে।

প্রাথমিকভাবে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড় টাও'তে। ১৮ তারিখ উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে গুজরাতের কাছে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরের দিন রাজস্থান হয়ে পাক সীমান্তের দিকে চলে যাবে ঘূর্ণিঝড়। 

গত বৃহস্পতিবার, মৌসম ভবনের তরফে এক সতর্কতা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আরবসাগরের ওপর তৈরি হওয়া ওই নিম্নচাপ ১৬ তারিখ সাইক্লোনে পরিণত হবে। যার জেরে মুম্বই, গোয়া ও গুজরাত এবং কোঙ্কন অঞ্চলে ভারী বৃষ্টি হবে।

মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছিল, আরবসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ১৬-১৯ তারিখ অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটারও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। 

শনিবার মৌসম ভবন জানিয়েছে, লক্ষদ্বীপের ওপর তৈরি হওয়া ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং রবিবার সকালে তা অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 

সাইক্লোন "টাও'তে"-র অর্থ কী?

এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে টাও'তে। নামকরণ করেছে মায়ানমার। সেখানকার স্থানীয় ভাষায় টাও'তে শব্দটির অর্থ হল গেকো। এক ধরনের সরিসৃপ। এটিই এবছরের এই অঞ্চলের প্রথম সাইক্লোন। 

কী করে সাইক্লোনের নামকরণ হয়? 

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও)-র কাছে একটি নামের তালিকা থাকে। সেখান থেকে যথাযথ ক্রান্তীয় ঘূর্ণিঝড় অববাহিকার জন্য নাম বাছা হয়। অনেকক্ষেত্রে ঘূর্ণিঝড় যদি অত্যন্ত শক্তিশালী হয়, তখন নাম পাল্টে দেওয়া হয়। 

সাধারণত, একটি সংশ্লিষ্ট অঞ্চলের সদস্য দেশের তরফে নাম প্রস্তাবের তালিকা পাঠানো হয় ডব্লুএমও-র কাছে। যেমন ভারতের তরফে নামের তালিকা পাঠায় আইএমডি বা মৌসম ভবন। 

কেন সাইক্লোনের নামকরণ হয়? 

নাম দিয়ে যায় চেনা। ঘূর্ণিঝড়ের চিহ্নিতকরণ ও সতর্কতা জারি করতে সুবিধার জন্য় এই নামকরণ করা হয়ে থাকে। কারণ যে কোনও সময়ে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সংখ্যা মনে করার চেয়ে নাম মনে রাখা অধিক সহজ। পাশাপাশি, নাম থাকলে, এই সংক্রান্ত খবর প্রকাশ করা ও সংবাদমাধ্যমের পক্ষেও সুবিধে হয়। নাম থাকলে অঞ্চলের মানুষের কাছেও তা বেশি গ্রহণযোগ্য হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget