এক্সপ্লোর

অমৃতসরে অক্সিজেনের অভাবে ৬ রোগীর মৃত্যু

এখনও দেশজুড়ে অক্সিজেনের সরবরাহ যে স্বাভাবিক নয়, সেটাই সামনে উঠে এল ঘটনাটিতে

অমৃতসর : অক্সিজেনের অভাবে ৫ করোনা রোগী সহ ৬ রোগীর মৃত্যু হল অমৃতসরে। এদিকে,অক্সিজেনের অভাবে জয়পুরের হাসপাতালে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ২০০ জন রোগীর অবস্থা সঙ্কটজনক বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। জয়পুরের গোল্ডেন হাসপাতালের ঘটনা। 

শুক্রবার অক্সিজেনের অভাবে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছিল। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে অক্সিজেন না পৌঁছলে আরও ৬০ জনকে বাঁচানো যাবে না বলে আর্তি করেছিলেন হাসপাতালের ডিরেক্টর। যার পরই সেই হাসপাতালের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অনেকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অক্সিজেনের সরবরাহ নিয়ে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী।

তবে এখনও যে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত মাত্রায় পৌঁছয়নি, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল অমৃতসর, জয়পুরের ঘটনা।

এদিকে, একইভাবে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সঙ্কট চরমে। ২০ জন করোনা রোগীর মৃত্যু। হাসপাতালের অধিকর্তা ডি কে বালুজা বলেন, ২০ কোভিড রোগী গতকাল রাতে মারা গেছেন। সকলেই ক্রিটিক্যাল ছিলেন। অক্সিজেন একেবারে নিঃশেষ না হলেও প্রেসার একেবারে ছিল না। তিনি জানান, শনিবার সকাল সোয়া ১০টার হিসেব অনুযায়ী, হাসপাতালে মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন রয়েছে। সেখানে রোগী রয়েছেন ২১০ জন। 

এছাড়াও, দিল্লির এলএনজেপি, বাটরা হাসপাতালে অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ব্যাঙ্গলোরের বেসরকারি হাসপাতালে করোনা রোগীর অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে ৬১ বছরের করোনা রোগীর ঝুলন্ত দেহ।আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। দিল্লিতে অক্সিজেনের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠল। রাজধানীর দশরথপুরী এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১৬টি ছোট অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে অক্সিজেনের সঙ্কট। এই অবস্থায় দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ঝাড়খণ্ডের বোকারো থেকে বারাণসী ও লখনউতে পৌঁছল অক্সিজেনের তিনটি ট্যাঙ্কার। দ্বিতীয় ট্রেনে আরও চারটি অক্সিজেন ট্যাঙ্কার বোকারোয় পৌঁছেছে। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
'১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget