এক্সপ্লোর

India Gate Netaji Hologram Statue: গেটে আলোহীন নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! প্রতিবাদে তৃণমূল সাংসদরা

অভিযোগ ইন্ডিয়া গেটে নিষ্প্রদীপ অবস্থাতেই পড়ে রয়েছে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! আর তার জেরেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল।

নয়াদিল্লি: ২৩ জানুয়ারি উদ্বোধন হয়েছিল নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর, তবে সেখানেই শেষ জাঁকজমক। অভিযোগ এরপর থেকে অন্ধকারেই পড়ে পড়ে রয়েছে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু! আর তার জেরেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল। বুধবার প্রতিবাদে ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। 

অন্ধকারে ঢেকেছে ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) হলোগ্রাম মূর্তি। আলো নেই একটুও। ফলে দেখাই যাচ্ছে না মূর্তিটি। আর তা নিয়ে কার্যত প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল (TMC) সাংসদরা। বৃহস্পতিবার সন্ধেবেলা ইন্ডিয়া গেটে তাঁরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা। 

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (NetajI Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। এদিন সন্ধে ৬ টায় ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই বসে নেতাজির মূর্তি।

সরকারি সূত্রের জানানো হয়, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। সেটিরই আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে তৈরি হয়েছে ত্রিমাত্রিক ছবি। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে। 

সেই সপ্তাহেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, "দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) বসছে নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে।'' সেই মতো এদিন সন্ধে নাগাদ হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 

আজ নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, "সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫ তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই।'' "তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত।'' ট্যুইটে লেখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget