এক্সপ্লোর

Corona Delta Plus Variant: করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে ৮০ শতাংশ রোগীই ডেল্টা প্রজাতিতে আক্রান্ত, দাবি স্বাস্থ্য অধিকর্তার

চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে ধাক্কায় বেসামাল দেশ। এরই মধ্যে তৈরি হয়েছে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। 

ইতিমধ্যেই দেশের ১২টি রাজ্যে ৫১ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তদের হদিশ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্র। তালিকায় আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, পঞ্জাব, গুজরাতের মতো রাজ্য।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেল্টা প্লাসে আক্রান্তের হদিশ এখনও মেলেনি বাংলায়। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দ্বিতীয় ঢেউয়ে বাংলায় যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট স্ট্রেনে আক্রান্ত। আশার খবর হল, এ রাজ্যের আক্রান্তের সংখ্যা যেমন কমছে, অন্যদিকে এখনও অবধি ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলেনি। 

স্বাস্থ্য ভবন সূত্রেও খবর,  রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার ৫ শতাংশ জিনোম সিকোয়েন্সিং পদ্ধতি অনুযায়ী হয়। তাতে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্ত কারও খোঁজ মেলেনি। তবে প্রতিবেশী একাধিক রাজ্যে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলায় বাড়তি সতর্কতা নিয়েছে স্বাস্থ্য দফতর। 

করোনার ডেল্টা প্রজাতিকে মারাত্মক বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টা প্রজাতি থেকেই ভাইরাস রূপ বদলে হয়েছে ডেল্টা প্লাস। যা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র।

আইসিএমআর-এর এপিডিমিয়োলজি বিভাগের প্রধান সমীরণ পণ্ডা বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ওপর ভ্যাকসিন কার্যকরী কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে, এখনও পর্যন্ত ১২ রাজ্যে মিলেছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩। মোট মৃত ১৭ হাজার ৫৮৩।

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত ৯। কলকাতায় সংখ্যাটা নেমে এসেছে ১৭৬-এ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।

করোনার টিকাকরণ নিয়ে এদিনই একটি সমীক্ষা বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশে ভ্যাকসিনেশনের গতি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget