এক্সপ্লোর

Maharashtra Politics: আজ মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট, শক্তি পরীক্ষা একনাথ শিবিরের

Eknath Shinde: জয়ের বিষয়ে প্রবল আশাবাদী শিন্ডে শিবির, নিশ্চিত বিজেপিও।

মুম্বই: ইতিমধ্যেই স্পিকার নির্বাচনে জয় মিলেছে। রবিবারের সেই নির্বাচনে একপ্রস্থ শক্তি প্রদর্শন করেছে একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং বিজেপি (BJP) শিবির। এবার আজ, সোমবার বিধানসভায় ফ্লোর টেস্টের মুখোমুখি মহারাষ্ট্রের নতুন সরকার। সেখানেও জয়ের বিষয়ে প্রবল আশাবাদী শিন্ডে শিবির। জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত তারা, জানিয়েছে বিজেপিও। 

টানটান নাটকের পরে অবশেষে মহারাষ্ট্রে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীত্ব থেকে সরেছেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডে। তারপরেই মহারাষ্ট্র বিধানসভায় দুই দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে স্পিকার নির্বাচনে উদ্ধব-কংগ্রেস-এনসিপি জোটের প্রার্থীকে হারিয়ে  জিতেছেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল নারবেকার। এবার আস্থা ভোটের সম্মুখীন মহারাষ্ট্রের (Maharashtra) নতুন সরকার। এদিন আস্থা ভোটের আগে একনাথ শিণ্ডের নেতৃত্বে থাকা শিবসেনার (Shiv Sena) বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ-সহ অন্য বিজেপি বিধায়করা। ওই আলোচনায় ছিলেন শিণ্ডে-বিজেপিকে সমর্থন করা অন্য দলের বিধায়করাও। এএনআই সূত্রে খবর, দুদিনের অধিবেশনের দ্বিতীয় দিনে ফ্লোর টেস্টের মুখোমুখি হচ্ছেন একনাথ শিণ্ডেরা। সেই নিয়েই যাবতীয় আলোচনা হয়েছে ওই মিটিংয়ে। 

ফড়ণবীশের দাবি:
দেবেন্দ্র ফড়ণবীশের দাবি, অন্তত ১৬৬টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন তাঁরা। রবিবারই ১৬৪টি ভোট পেয়ে জয় পেয়েছিলেন বিজেপির প্রার্থী। দুজন বিধায়ক অসুস্থতার কারণে আসতে পারেননি।

বিধানসভায় কে কোথায় দাঁড়িয়ে?
সম্প্রতি একজন শিবসেনা বিধায়ক মারা গিয়েছেন। ফলে এখন মহারাষ্ট্র বিধানসভায় রয়েছেন ২৮৭ জন বিধায়ক। এখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গেলে প্রয়োজন ১৪৪ জনের সমর্থন। এই মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির ১০৬ জন বিধায়ক রয়েছেন। শিণ্ডে-শিবিরের সঙ্গে রয়েছেন ৩৯ জন বিদ্রোহী বিধায়ক। এদেরই সঙ্গে রয়েছেন বেশি কিছু নির্দল বিধায়ক। 

এরই মধ্যে উদ্ধব ও শিণ্ডে শিবিরের মধ্যে চলছে তীব্র টানাপড়েন। স্পিকার নির্বাচনে জোটের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেছিল উদ্ধব ঠাকরে শিবির। কিন্তু বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন শিণ্ডে-শিবিরের বিধায়করা। তারপরেই ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন জানিয়েছে উদ্ধব শিবির।   

আরও পড়ুন: পাসপোর্টে স্ত্রীর নাম যোগ করতে চান ? এই উপায়ে বাড়িতে বসেই করুন আপডেট

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget