এক্সপ্লোর

5 States Assembly Polls: ভোট চলাকালীন বুথফেরত সমীক্ষা নয়, অন্যথায় জেল, জরিমানা, ঘোষণা নির্বাচন কমিশনের

5 States Assembly Polls: কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে বুথফেরত সমীক্ষা নিষিদ্ধ করা হয়। তাতে বলা হয়, সংবাদপত্র, টিভি চ্যানেল-সহ কোনও মাধ্যমেই বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করা যাবে না।

নয়াদিল্লি: সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (Five State Assembly Elections)। তার আগে বুধফেরত সমীক্ষায় (Exit Polls) নিষেধাজ্ঞা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিকে নিয়ে কোনও রকম বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল  প্রকাশ করা যাবে না বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্দেশ অমান্য করলে কমপক্ষে দু’বছরের জেল এবং জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে বুথফেরত সমীক্ষা নিষিদ্ধ করা হয়। তাতে বলা হয়, সংবাদপত্র, টিভি চ্যানেল-সহ কোনও মাধ্যমেই বুথফেরত সমীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করা যাবে না। সেই নিয়ে চালানো যাবে না কোনও রকম প্রচারও। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ৭ মার্চ সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Elections 2022)। ২৭ ফেব্রুয়ারি থেকে দু’দফায় নির্বাচন মণিপুরে (Manipur Assembly Elections 2022)। পাঞ্জাব (Punjab Polls 2022), গোয়া (Goa Polls 2022) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand Polls 2022) ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই হবে ভোটগ্রহণ। সব রাজ্যের ফলপ্রকাশ ১০ মার্চ।

শনিবার কমিশনের নির্দেশিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভোটমুখী রাজ্যগুলিতে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল। করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন। কোভিড বিধি মেনে, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়াই তাদের লক্ষ্য। তার মধ্যেও বেশি সংখ্যক মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করছে কমিশন।

পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের নির্বাচনেই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এই মুহূর্তে। বিজেপি-কে কোণঠাসা করতে সেখানে আঞ্চলিক দলগুলিকে নিয়ে মাঠে নেমেছেন অখিলেশ যাদব। বিজেপি থেকে হেভিওয়েট বেশ কিছু নেতা ভাঙিয়ে আনতেও সফল হয়েছেন তিনি। আবার তাঁকে জব্দ করতে সরাসরি যাদব পরিবারেই থাবা বসিয়েছে বিজেপি। অখিলেশের ছোট ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব গেরুয়া শিবিরে গিয়ে উঠেছেন। বিজেপি-র হয়ে এ দিন সেখানে প্রচারে যান অমিত শাহ। তিনি বলেন, ‘‘আপনাদের ভোট উত্তরপ্রদেশে মাফিয়া রাজকে ক্ষমতায় আনতে পারে, আবার রাজ্যকে মাফিয়ামুক্তও করতে পারে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget