এক্সপ্লোর

Election Results 2022: বিধানসভা ভোটে বিপর্যয়ের পর 'জি-২৩' নেতাদের বৈঠক, ফের তুলবেন কংগ্রেসে নেতৃত্ব বদলের দাবি

Election Results 2022:সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পর কংগ্রেসের এই নেতারা স্পষ্ট করেছেন যে, এভাবে আর চলতে পারে। কোনও না কোনও পদক্ষেপ নিতেই হবে।

নয়াদিল্লি:  উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডের সদ্যসমাপ্ত নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কার্যত কোনও লড়াই-ই করতে পারেনি কংগ্রেস। হাতছাড়া হয়েছে পাঞ্জাব। আম আদমি পার্টির বিপুল সাফল্যে পাঞ্জাবে রাজপাট হারিয়ে হীনবল হয়ে পড়েছে কংগ্রেস। অন্যদিকে, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে বিজেপির কাছে বিপর্যস্ত হয়েছে শতাব্দী প্রাচীন দল। উত্তরপ্রদেশে মাত্র দুটি আসন পেয়ে কোনওক্রমে বিধানসভায় অস্তিত্ব বজায় রাখতে পেরেছে। দলের এই চূড়ান্ত বিপর্যয়ের পর দলের জি ২৩ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতা বৈঠক করলেন। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে যোগ দিয়েছিলেন কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, ভুপিন্দর সিংহ হুডা সহ আরও কয়েকজন নেতা। সূত্রের খবর, দলের এই বিপুল পরাজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জি-২৩ নেতারা। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জি ২৩ নেতারা কংগ্রেসে নেতৃত্বে পরিবর্তনের দাবি ফের তুলবেন। নির্বাচনে দলের বিপর্যয় নিয়ে আলোচনা করতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গাঁধী। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দিয়ে জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে নেতৃত্ব বদলের দাবিতে ফের সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্রের খবর, জি-২৩ ভূক্ত নেতারা তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেবেন না। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পর কংগ্রেসের এই নেতারা স্পষ্ট করেছেন যে, এভাবে আর চলতে পারে। কোনও না কোনও পদক্ষেপ নিতেই হবে। আগামী দিনগুলিতে জি-২৩ ভূক্ত নেতাদের মধ্যে আরও কয়েক দফা বৈঠক হতে পারে বলেও সূত্রের খবর। 

উল্লেখ্য, কংগ্রেসের জি ২৩ গোষ্ঠীতে সামিল নেতারা ২০২০-র অগাস্টে সনিয়া গাঁধীকে চিঠি লিখে কংগ্রেসে পূর্ণ সময়ের সভাপতি ও সংগঠনে বড়সড় রদবদলের দাবি জানিয়েছিলেন। এখন পাঁচ রাজ্যে নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর জি ২৩ নেতাদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেসের প্রবীন নেতা মল্লিকার্জুন খাড়্গে ভোট দলের এই হারকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, কংগ্রেস ঘুরে দাঁড়িয়ে ফের মানুষের আস্থা অর্জন করতে পারবে। তিনি ট্যুইট করে লিখেছেন, ৫০ বছরের রাজনৈতিক কেরিয়ারে অনেক ওঠা-পড়া দেখেছি। বিধানসভা ভোটের ফল দুর্ভাগ্যজনক। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে শুধুমাত্র আমরাই লড়াই করতে পারি। মানুষের বিশ্বাস আমরা দ্রুতই অর্জন করতে পারব।

 

 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget