এক্সপ্লোর

Omicron Variant : মৃদু উপসর্গ থাকলেও, আত্মতুষ্টি প্রাণহানির কারণ হতে পারে ; ওমিক্রনে সতর্কবার্তা WHO-এর

WHO On Omicron Variant : এই মুহূর্তে বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। আমাদের আশঙ্কা, এই সংখ্যাটা বাড়বে...

নয়া দিল্লি : ভ্যাকসিন নেওয়া থাকলেও, ওমিক্রন ভ্যারিয়েন্টে সহজেই পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার একথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organisation)। তবে, আগের ভ্যারিয়েন্টগুলির থেকে মৃদু উপসর্গ দেখা যাচ্ছে ওমিক্রনে। WHO-এর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসস(Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, ডেল্টার থেকে অপেক্ষাকৃত মৃদু উপসর্গ হচ্ছে ওমিক্রনে, তার প্রমাণ রয়েছে।

এর পাশাপাশি তিনি দেশগুলির কাছে আর্জি জানিয়েছেন, এই ভ্যারিয়েন্টটি কেমন আচরণ করছে তা জানার জন্য নজরদারি চালানো উচিত। এই মুহূর্তে বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। আমাদের আশঙ্কা, এই সংখ্যাটা বাড়বে। ওমিক্রনের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, বহু সংখ্যক মিউটেশনে বোঝা যাচ্ছে, করোনা অতিমারীতে বিশাল প্রভাব ফেলতে পারে এই ভ্যারিয়েন্ট। যে কোনও ধরনের আত্মতুষ্টি প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন ; সুস্থ দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তি, আপাতত ৭ দিনের কোয়ারেন্টিনে

এদিকে ভারতে প্রথম ওমিক্রন আক্রান্ত হওয়া ৩৩ বছর বয়সী সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট নেগেটিভ এসেছে। মহারাষ্ট্রের (maharastra) এই ব্যক্তিই দেশের প্রথম ওমিক্রন (omicron) আক্রান্ত হয়েছিলেন। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সম্প্রতি। তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সেই ব্যক্তিকে। 

এদিকে, এশিয়া-দক্ষিণ আফ্রিকার (South Africa) পর ইউরোপেও (Europe) প্রবল গতিতে বাড়ছে করোনা। উদ্বেগ বাড়ল অন্য তথ্যে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World HEalth Organization) তরফে জানানো হয়েছে ইউরোপের দেশগুলি থেকে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে শিশুদের সংক্রমণ বৃদ্ধি। হু (WHO)- জানিয়েছে, ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণের সর্বোচ্চ হারের জন্য দায়ী এই বয়সের শিশুরাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের রিজিওনাল ডিরেক্টর ড: হান্স ক্লুজ যুক্তি দেন, এখনও পর্যন্ত ওমিক্রনে (Omicron) মৃত্যুর হার আগের থেকে অনেক কম।

সেরা শিরোনাম

Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Supreme Court: ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
ব্যতিক্রমী ঘটনা সুপ্রিম কোর্টে, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নিলেন CJI সূর্যকান্ত, রস্টার না মানার অভিযোগ
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget