এক্সপ্লোর

Farmers Protest: এমএসপি ও অন্যান্য দাবিতে আশ্বাস কেন্দ্রের, আজই প্রত্যাহার হতে পারে ১৪ মাসের কৃষক আন্দোলন

Farmers Protest:কেন্দ্রের দ্বিতীয় খসড়া প্রস্তাবের মধ্যে রয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত আশ্বাস। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন রাজ্যে কৃষকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের আশ্বাস। 

নয়াদিল্লি: আজই প্রত্যাহার করা হতে পারে ১৪ মাস ধরে চলা কৃষক আন্দোলন। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন আজ দুপুরে একটি বৈঠকের পর প্রত্যাহার করে নেওয়া হতে পারে। সংযুক্ত কিষাণ মোর্চার পাঁচ সদস্যের একটি প্যানেল আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় খসড়া প্রস্তাব প্যানেল গ্রহণ করেছে বলে খবর। এরপরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

কেন্দ্রের দ্বিতীয় খসড়া প্রস্তাবের মধ্যে রয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) সংক্রান্ত আশ্বাস। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন রাজ্যে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের আশ্বাস। 

কমিটির যে এক সদস্য এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছেন, সেই অশোক ধাওয়ালে বলেছেন, তাঁরা সরকারের কাছ থেকে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পেয়েছেন, যাতে আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ধাওয়ালে বলেছেন, আমরা প্রস্তাবের চূড়ান্ত প্রতিলিপি বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ পাব। এরপর সিঙ্ঘুতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের বৈঠকের পর আমরা আন্দোলনের তীব্রতা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। 
কেন্দ্র ফসলের অবশেষ পোড়ানোর ঘটনায় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের আশ্বাস কেন্দ্র দিয়েছে। সেইসঙ্গে বিদ্যুত সংশোধিত বিল ও আন্দোলনের সময় নিহত কৃষকদের আত্মীয়দের পাঁচ লক্ষ টাকা ও চাকরি দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে কেন্দ্র। 

সংযুক্ত মোর্চার ওই কমিটির এক সদস্য বলেছেন, কৃষক আন্দোলনের সময় ও ফসলের অবশেষ পোড়ানোর ঘটনায় সরকার সমস্ত মামলা প্রত্যাহারের ব্যাপারে রাজি হওয়ার পর সহমতে পৌঁছনো যায়। সরকার আমাদের সংশোধিত বিদ্যুৎ বিল পেশের ব্যাপারেও আশ্বস্ত করেছে। হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকারও পঞ্জাব সরকারের মতো মৃত কৃষকদের আত্মীয়দের পাঁচ লক্ষ টাকা ও চাকরি দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। কৃষি বিশেষজ্ঞ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের পাশাপাশি এমএসপি কমিটিতে সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের সামিল করার ব্যাপারেও সরকার রাজি হয়েছে।

উল্লেখ্য, তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল। সম্প্রতি সেই তিন আইন প্রত্যাহার করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget