এক্সপ্লোর

ফিরোজাবাদে বাড়ছে ভাইরাল জ্বরের আতঙ্ক, কেন্দ্রীয় রিপোর্টে 'ডেঙ্গি'র উল্লেখ

"বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুর কারণে এবং কয়েকটি স্ক্রাব টাইফাস এবং লেপটোস্পাইরোসিসের কারণে মৃত্যু ঘটেছে।"

নয়া দিল্লি: এক অজানা জ্বরের প্রভাবে উত্তরপ্রদেশে ক্রমেই বাড়ছে চিন্তা। করোনার মধ্যেই এই অজানা জ্বর নিয়ে যোগীরাজ্যে উদ্বেগ বাড়ছে। উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে লেখা একটি চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে কেন্দ্রীয় দলের তদন্তে দেখা গেছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজাবাদ জেলায় শিশুদের মধ্যে ভাইরাল জ্বর এবং মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তার চিঠিতে লিখেছেন, "কেন্দ্রীয় দল পর্যবেক্ষণ করে দেখেছে যে বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুর কারণে এবং কয়েকটি স্ক্রাব টাইফাস এবং লেপটোস্পাইরোসিসের কারণে মৃত্যু ঘটেছে।" এটিকে কোনওরকম অজানা জ্বর বলতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও ফিরোজাবাদের জেলা হাসপাতালে এবং পার্শ্ববর্তী জেলায় নজরদারি জোরদার করা হচ্ছে যাতে সংক্রমণ বেশি না ছড়ায়।

ডেঙ্গু এবং ভাইরাল জ্বরে উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় ১৪ দিনের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৪০টি শিশু ভর্তি ছিল। সকলেই ডায়েরিয়া ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন ভর্তি হওয়া ওই শিশুদের মধ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়ার উপসর্গও রয়েছে।         

এত শিশু একসঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ায় ওই হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে। বেড সঙ্কটও চরমে উঠেছিল। তবে উত্তরপ্রদেশের জেলায় জেলায় ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র বিজয় সিংহ স্বাস্থ্য ও পৌর কর্পোরেশনের আধিকারিকদের পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্রবিজয় সিংহ ৬ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি সমস্ত স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।       

ফিরোজাবাদ ছাড়াও, চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ড নানক সারান রবিবার জানিয়েছিলেন যে দীর্ঘস্থায়ী রোগ এবং এনসেফালাইটিস এবং নিউমোনিয়ার মতো ভাইরাল জ্বরের কারণে ১৭০টিরও বেশি শিশু উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মতিলাল নেহেরু হাসপাতালে ভর্তি হয়েছে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke: আন্দোলনে নামছে ‘ককরোচ জনতা পার্টি’, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, যন্তর মন্তরে ধর্নায় অনুমতি মিলবে কি?
আন্দোলনে নামছে ‘ককরোচ জনতা পার্টি’, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, যন্তর মন্তরে ধর্নায় অনুমতি মিলবে কি?
BJP News: বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন
বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন
Mamata Banerjee: কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক
কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা, ৮০ জনের মধ্যে এসেছেন মাত্র ১৯ থেকে ২০ জন, স্থগিত বৈঠক
Para Athlete Murder: জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী
জাতীয় স্তরের প্যারা অ্যাথলিটকে গুলি করে খুন, জাপানে প্যারা এশিয়ান গেমসে যাওয়ার ঠিক আগে, গ্রেফতার প্রতিদ্বন্দ্বী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget