এক্সপ্লোর

US Visa: ভারতীয়দের জন্য অপেক্ষার সময় দু’বছর, চিনাদের জন্য দু‘দিন, মার্কিন ভিসায় বৈষম্য!

US-India Relations: আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ভিসার জন্য সাক্ষাতের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাতে ভারতীয়দের ৮৩৩ দিন অপেক্ষা করতে হবে।

নয়াদিল্লি: সাক্ষাৎ পেতে ভারতীয়দের অপেক্ষার সময় দু’ছরের বেশি। চিনের নাগরিকদের অপেক্ষার সময় মাত্র দু‘দিন। আমেরিকার ভিসা (US Visa) প্রদানকারী আমেরিকার বিদেশ মন্ত্রকের (US State Department) ওয়েবসাইটের বিরুদ্ধে এমনই বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠল। শুধু তাই নয়, আমেরিকার ভিসা-সাক্ষাৎ পেতে পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভারতীয়দের তুলনায় কম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আমেরিকার ভিসা পেতে দীর্ঘ অপেক্ষা ভারতীয়দের!

আমেরিকার বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ভিসার জন্য সাক্ষাতের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাতে ভারতীয়দের ৮৩৩ দিন অপেক্ষা করতে হবে। দিল্লি থেকে ভিসার আবেদন করলে এই সময় লাগবে। মুম্বই থেকে আবেদন করলে সময় লাগবে ৮৪৮ দিন। অন্য দিকে, চিনের নাগরিকদের মাত্র দু’দিন অপেক্ষা করতে হবে। পাকিস্তানের নাগরিকদের অপেক্ষা করতে হবে ৪৫০ দিন।

একই ভাবে ভারতীয় পড়ুয়া, যাঁরা আমেরিকায় পড়াশোনা করতে চান, ভিসার জন্য সাক্ষাৎ পেতে তাঁদের অপেক্ষা করতে হবে ৪৩০ দিন। দিল্লি বা মুম্বই, যেখানে থেকেই আবেদন করা হোক না কেন, সময়সীমা একই। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আবেদন করলে সে দেশের পড়ুয়াদের অপেক্ষা করতে হবে মাত্র একদিন। চিনের পড়ুয়াদের দু’দিন অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার

এই মুহূর্তে আমেরিকা সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে বিষয়টি তুলে ধরেন তিনি। করোনাকালে উদ্ভুত পরিস্থিতি, কর্মীর সংখ্যা কমে যাওয়াতেই এমন সমস্যা বলে যুক্তি দেন আমেরিকার এক কূটনীতিক। কিন্তু গোটা ঘটনায় ভারতীয়দের প্রতি আমেরিকার  আচরণ বৈষম্যমূলক বলে উঠছে অভিযোগ। আগামী কয়েক মাসে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে যদিও জানিয়েছেন ওই কূটনীতিক।

ভারতের চেয়ে ঢের সুবিধাজনক জায়গায় চিন, পাকিস্তান

ভারতে আমেরিকার দূতাবাসের মুখপাত্র ক্রিস এল্মস জানিয়েছেন, লকডাউন, সামাজিক দূরত্ববিধি, এ সবে জেরেই কিছু সমস্যা হয়েছিল। সাম্প্রতিক কালে ভারত থেকেই সর্বাধিক পড়ুয়া আমেরিকার ভিসার জন্য আবেদন করছেন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে আধিকারিক নিয়োগ করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বহু লোকজনকে। আগামী দিনে কনস্যুলারের সুবিধা মিলবে একাধিক জায়গায়। তবে আমেরিকার তরফে বিষয়টি হালকা ভাবে দেখানো হলেও, বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget