এক্সপ্লোর

Leander Paes : মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ-আলোচনা, গোয়ায় দলের প্রচারে তৃণমূলের লিয়েন্ডার

Goa assembly polls Update : #NaveSakalichiBhasabhas -এ গোয়ায় রাজনৈতিক প্রচার শুরু করেছেন লিয়েন্ডার। বৃহস্পতিবার এই প্রচার শুরু হয়। গতকাল ভেলিমে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন লিয়েন্ডার

পানাজি (গোয়া) : নজরে গোয়া। রাজনৈতিক প্রচারের ময়দানে লিয়েন্ডার পেজ। এবার পৌঁছে গেলেন মৎস্যজীবীদের কাছে। আজ গোয়ার আসোলনায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন টেনিস তারকা তথা তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ। এর আগে তিনি আসোলনার মারুতি মন্দির পরিদর্শন করেন। 

ট্যুইটারে লিয়েন্ডার লেখেন, #NaveSakalichiBhasabhas ক্যাম্পেনের দ্বিতীয় দিন শুরু করছি আসোলনার মারুতি মন্দিরে আশীর্বাদ নিয়ে। 

#NaveSakalichiBhasabhas -এ গোয়ায় রাজনৈতিক প্রচার শুরু করেছেন লিয়েন্ডার। বৃহস্পতিবার এই প্রচার শুরু হয়। গতকাল ভেলিমে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন লিয়েন্ডার। 

গত অক্টোবর মাসে তৃণমূলনেত্রীর সফর চলাকালীন গোয়ায় বড় চমক দেয় তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দেন লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এছাড়াও তৃণমূলে নাম লেখান কংগ্রেসের নাফিসা আলি।

আরও পড়ুন ; ‘বিভাজনের রাজনীতি করি না, প্রশ্রয় দিই না’, গোয়ায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

গোয়া তৃণমূলের তরফে ট্যুইট করে বিষয়টি জানানোও হয়। ট্যুইটারে তারা লেখে, এদেশে অন্যতম সেরা খেলোয়াড়, লিয়েন্ডার পেজ গোয়া তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। ভারতের অগ্নিকন্যা রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রাণিত হয়ে উনি দিদির নেতৃত্বে দেশের সেবা করতে চান।

আরও পড়ুন ; গোয়ায় চমক, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা

৪৮ বছর সয়সী ভারতের এই কিংবদন্তি টেনিস তারকা আটবার ডবলস ও দশ বার মিক্সড ডবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতেন। ১৯৯৬-৯৭ সালে তিনি রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার জেতেন। অর্জুন পুরস্কার পান ১৯৯০ সালে, ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে জিতে নেন পদ্মভূষণ পুরস্কার। টেনিসে অনবদ্য অবদানের জন্য় একের পর এক পুরস্কার জয় করেন লিয়েন্ডার। 

আরও পড়ুন ; ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে’, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

এহেন আন্তর্জাতিক ব্যক্তিত্বের তৃণমূলে যোগ দান অবশ্যই তৃণমূলের অ্যাডভান্টেজ বলে মনে করেছে রাজনৈতিক ওয়াকিবাহল মহল। প্রসঙ্গত, আগামী বছরেই গোয়ায় রয়েছে বিধানসভা নির্বাচন।  

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget