এক্সপ্লোর

GST Rate: নিত্য খরচে ফের জিএসটি-র খাঁড়া, আটা,-পনির-দই থেকে পেন-পেন্সিল, সোমবার থেকে আরও মহার্ঘ একাধিক পণ্য

GST Rate Hike: ছোটদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় লেখা, আঁকার পেন, পেনসিল, পেনসিল শার্পনার, এলইডি ল্যাম্প, ড্রয়িং এবং মার্কিংয়ের সরঞ্জাম, চাকু, কাগজ কাটার চাকুর উপর প্রযোজ্য জিএসটি-র হারও বাড়ানো হয়েছে।

কলকাতা: রাত পোহালেই মহার্ঘ হচ্ছে প্যাকেটবন্দি খাদ্যদ্রব্য (Packaged Food)। সেই তালিকায় রয়েছে প্যাকেটবন্দি চাল, আটা থেকে পনির, দইয়ের মতো খাদ্য়পণ্য। এসব কিনতে গেলে এখন থেকে ৫ শতাংশ পণ্য ও পরিষেবা কর (Goods and Service Taxes) দিতে হবে সাধারণ মানুষকে। একই সঙ্গে হাসপাতালে রোগীর জন্য ৫ হাজার বেশি ভাড়ার ঘর অথবা শয্যা বুক করলেও দিতে হবে ৫ শতাংশ জিএসটি (GST)। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে (GST Council)। সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। ফলে প্যাকেটবন্দি চালের দামও বাড়তে চলেছে।

ফের বাড়ল জিএসটি-র হার

ফ্রোজেন ফুটের আওতায় না পড়লেও, প্যাকেটবন্দি মাছ, লস্সি, মাখানা, মটর, গম, সবজি, মুড়ির উপরও এখন থেকে ৫ শতাংশ জিসটি দিতে হবে। এতদিন এই সব খাদ্যপণ্য জিএসটি-র আওতায় ছিল না। হোটেলে রুম বুক করার ক্ষেত্রেও খরচ বাড়ছে সোমবার থেকে। দৈনিক ১ হাজার টাকা ভাড়ার রুম বুক করলে ১২ শতাংশ জিএসটি দিতে হবে। শুধু তাই নয়, জীবাণুমুক্ত করে খাবার মুড়তে ব্যবহৃত টেট্রা প্যাকের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। ব্যাঙ্কের তরফে চেক ইস্যুর ক্ষেত্রেও পরিষেবা কর বাবদ ১৮ শতাংশ জিএসটি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। অ্যাটলাসের মানচিত্র, নকশা, তালিকার উপরও দিতে হবে ১২ শতাংশ জিএসটি। 

এ যাবৎ ১ হাজার টাকার কম ভাড়ার হোটেল রুম বুক করতে গেলে জিএসটি লাগত না। কিন্তু ১৮ জুলাই থেকে দৈনিক ১ হাজার টাকা ভাড়ার ঘরে বুক করতে হলে দিতে হবে বাড়তি ১২ শতাংশ জিএসটি। আইসিইউ বাদে ৫ হাজার টাকার শয্যা এবং ঘর বুক করার ক্ষেত্রে হাসপাতালেও ৫ শতাংশ বেশি জিএসটি দিতে হবে। 

আরও পড়ুন: Best Gaming Phone: ২০ হাজারের নিচে গেমিংয়ের সেরা ফোন, এখন পাবেন দারুণ দামে

ছোটদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় লেখা, আঁকার পেন, পেনসিল, পেনসিল শার্পনার, এলইডি ল্যাম্প, ড্রয়িং এবং মার্কিংয়ের সরঞ্জাম, চাকু, কাগজ কাটার চাকুর উপর প্রযোজ্য জিএসটি-র হারও বাড়ানো হয়েছে। এখন থেকে এসব কিনতে গেলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। সোলার ওয়াটার হিটার কিনতে গেলে আগে ৫ শতাংশ জিএসটি দিতে হত, এখন থেকে ১২ শতাংশ জএসটি কার্যকর হতে চলেছে। পলিশ করা হিরে কিনতে গেলে ০.২৫ শতাংশের পরিবর্তে ১.৫ শতাংশ জিএসটি দিতে হবে গ্রাহকদের। এলইডি ল্যাম্প, লাইট সবের উপর ১২ শতাংশ থেকে বাড়িয়ে জিএসটি-র হার ১৮ শতাংশ করা হয়েছে। বাগডোগরা থেকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিমানযাত্রার ক্ষেত্রে একমাত্র ইকনমি ক্লাসের টিকিটেই জিএসটি ছাড় মিলবে। 

জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত

জিএসটি-র এই নয়া হারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন দেশের ৩ হাজারের বেশি চালকল মালিকরা। শনিবার দেশ জুড়ে ধর্মঘট পালন করেন তাঁরা। ৫ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানান তাঁরা। 

সেরা শিরোনাম

Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget