এক্সপ্লোর

Morbi Bridge Collapse: জং ধরা কেবল পর্যন্ত পাল্টানো হয়নি, ঈশ্বরের ইচ্ছেতেই নাকি মোরবির সেতু বিপর্যয়! যুক্তি আদালতে

Gujarat Bridge Collapse: এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার হয়েছে। জলের নিচে, গুল্মের ঝোপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা।

আমদাবাদ: এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার হয়েছে। জলের নিচে, গুল্মের ঝোপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা (Morbi Bridge Collapse)। তার মধ্যেই আদালতে দাঁড়িয়ে গা বাঁচানোর চেষ্টা গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয়ে ধৃত অভিযুক্তের। তাঁর দাবি, ঈশ্বরের ইচ্ছেতেই ছিঁড়ে পড়ে সেতুটি। এতে তাঁদের কোনও ভূমিকা নেই (Gujarat Bridge Collapse)।

মোরবি সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার

মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয়ের ঘটনায়, রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা ওরেভার (Oreva) ম্যানেজার, দীপক পারেখ আদালতে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন। বুধবার আদালতে তোলা হলে, তিনি বলেন, “যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তা ঈশ্বরের ইচ্ছেতেই ঘটেছে।” এই বিপর্যয়ে তাঁদের কোনও ভূমিকা নেই বলে কার্যতই হাত তুলে নিতে দেখা যায় দীপককে।

মোরবি সেতু বিপর্যয়ের জন্য এখনো পর্যন্ত ওরেভা সংস্থাকেই কাঠগড়ায় তোলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সংস্থার ম্যানেজার, সেতুর টিকিট বিক্রির কাজে নিযুক্ত ব্যক্তি, নিরাপত্তা রক্ষী-সহ মোট ন’জনকে। তাদের গাফিলতিতেই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ উঠছে। পুলিশের দাবি, সেতু মেরামতের নামে জং ধরা কেবল রং দিয়ে ঢেকে দেওয়া হয়। পুরনো কল-কব্জার কিছুই বদল করা হয়নি।

আরও পড়ুন: Cyber Crime: গুগলে সার্চ করে কাস্টমার কেয়ারের নম্বর নিচ্ছেন ? চরম মূল্য চোকাতে হতে পারে আপনাকে

সাত মাস আগে বরাত পেয়ে, ২৬ অক্টোবর সেতুটি খুলে দেওয়া হয়। কিন্তু তার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, রক্ষণাবেক্ষণের পর সেতুটির স্বাস্থ্য়পরীক্ষাও হয়নি বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যে ঠিকেদার এবং তাঁর অধীনস্থ কর্মীরা সেতুটির মেরামত করেন, তাঁরা সেতু মেরামতের যোগ্যও নন বলে আদালতে দাবি করেন সরকারি আইনজীবী।

ঘড়ি তৈরির সংস্থাকে সেতুর বরাত কেন!

তবে এই ঘটনায়, গুজরাত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ যে ওরেভা সংস্থাকে সেতু রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়, সেতু মেরামত বা তৈরিতে পূর্বের কোনও অভিজ্ঞতাই ছিল না তাদের। বরং সংস্থার মালিকের সঙ্গে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সংযোগ সামনে এসেছে। এত বড় দুর্ঘটনার পরও সংস্থার কোনও শীর্ষ আধিকারিককেই গ্রেফতার করা হয়নি। বরং মালিক-সহ অনেকেই বেপাত্তা বলে জানা গিয়েছে। আমদাবাদে সংস্থার ফার্মহাউসের ফটকেও তালা ঝুলছে। তবে না সংস্থার মালিক-আধিকারিক, না মোরবি পৌরসভার আধিকারিক, যিনি সেতুর বরাত দেন, তাঁদের কারও নামই নেই পুলিশের খাতায়।  

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget