এক্সপ্লোর

Haryana Board Exam : সংক্রমণের আশঙ্কা! হরিয়ানায় দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল, স্থগিত দ্বাদশের সূচি

পরীক্ষার দিনক্ষণ ঘোষণাই নয় পড়ুয়াদের অ্যাডমিট কার্ডও দেওয়া হয়ে গিয়েছিল। তবে করোনা পরিস্থিতির ভিত্তিতে পরীক্ষা বাতিল-স্থগিতের সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার।

চণ্ডীগড় : দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার আগে সব রেকর্ড ভেঙে দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দুই লক্ষ। এই অবস্থায় করোনার সংক্রমণ আশঙ্কায় পড়ুয়াদের কথা ভেবে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করল হরিয়ানা সরকার। স্থগিত রাখা হয়েছে দ্বাদশের পরীক্ষা। আপাতত করোনা পরিস্থিতি ওপর নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছে বোর্ড।

দেশের করোনা সংক্রমণের ঢেউ থাবা বাসিয়ে প্রায় সব রাজ্যে। বেগতিক দেখে এবার রাজ্যের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করল হরিয়ানা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইতিমধ্যেই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল হরিয়ানা সরকার। আগামী ২২ এপ্রিল থেকে ১৫ মে ছিল পরীক্ষার দিন। দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ছিল এপ্রিল ২০ থেকে মে ১৭ পর্যন্ত। সেকেন্ডারি ও সিনিয়ার সেকেন্ডারির অ্যাডমিট কার্ড পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছিল।

বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হরিয়ানার তরফে জানানো হয়েছে, রাজ্যে কোভিড গ্রাফ ঊর্ধমুখী। এই পরিস্থিতিতে নতুন করে সংক্রমণের ঝুঁকি নিতে চান না তারা। বাতিল হতে পারে দ্বাদশের পরীক্ষাও। তবে এখনই এ নিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না তারা। রাজ্যে করোনা গ্রাফের ওপর নজর রয়েছে তাদের। পরবর্তীকালে দ্বাদশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোভিডের কথা মাথায় রেখে বুধবারই দশম শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই)। পিছিয়ে দেওয়া হয় দ্বাদশের পরীক্ষা। এরপরই একে একে মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্রও সেই একই পথে হাঁটে। রাজ্যের সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা স্থগিত করে দেয় তারা।

তবে এই পথে এখনও হাঁটেনি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়। নিজেদের বোর্ডের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যার মধ্যে মেঘালয় দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা চালিয়ে গেলেও এখনও দশমের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। রাজ্য়ের তরফে জানানো হয়েছে, মেঘালয়ের করোনা পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা। আগামী দিনে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সেন্ট্রাল বোর্ডের তরফে বলা হয়েছে, সিবিএসই দশম শ্রেণির পড়ুয়াদের 'ইন্টারনাল অ্যাসেসমেন্ট'-এর ভিত্তিতে প্রমোশন দেবে। কেউ 'ইন্টারনাল অ্যাসেসমেন্ট'-এর নম্বরে খুশি না হলে ফের পরীক্ষায় বসতে পারে। তবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে পরীক্ষা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget