এক্সপ্লোর

IIT Madras: ‘সরি, আয়্যাম নট গুড এনাফ’, হোয়াটসঅ্যাপে স্টেটাস লিখে চরম পদক্ষেপ, IIT মাদ্রাজে আত্মঘাতী বাংলার যুবক

IIT Madras PHD Student: আত্মঘাতী হওয়া ওই যুবকের নাম সচিনকুমার জৈন।

চেন্নাই: ফের IIT পড়ুয়ার আত্মহত্যা হওয়ার ঘটনা (IIT Madras)। এ বারের ঘটনাস্থল IIT মাদ্রাজ। আত্মঘাতী যুবক সেখানে পিএইডি করছিলেন। আদতে তিনি বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার ভেলাচেরির বাড়িতে আত্মঘাতী হয়েছেন তিনি (IIT Madras PHD Student)।

গিন্ডি ক্যাম্পাসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা করছিলেন আত্মঘাতী যুবক

আত্মঘাতী হওয়া ওই যুবকের নাম সচিনকুমার জৈন। বয়স হয়েছিল ৩২ বছর। তিনি আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। IIT মাদ্রাজের গিন্ডি ক্যাম্পাসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা করছিলেন। শুক্রবার সকালে রোজকার মতো ক্লাসও করেন। সন্ধেয় উদ্ধার হয় দেহ। তার আগে নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে সচিন লেখেন, ‘দুঃখিত, আমি যথেষ্ট নই।’

IIT মাদ্রাজ সূত্রে জানা গিয়েছে, সকালে রোজকার মতোই ক্লাস করেন সচিন। কিন্তু কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যান। ফিরে যান ভেলাচেরির বাড়িতে। কাউকে কিছু বলে যাননি সচিন। তাই ঘণ্টাখানেক পরও তিনি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন বন্ধু-বান্ধবরা। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে।

আরও পড়ুন: Supreme Court: 'সময়মতো বিচার শেষ না করা অন্যায়', ৭ বছর ধরে জেলে থাকা অভিযুক্তদের জামিন দিল সুপ্রিম কোর্ট

এর পর সরাসরি সচিনের বাড়িতে হাজির হন বন্ধু-বান্ধবরা। সেখানে ঢুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সচিনে দেহ ঝুলতে দেখেন সকলে। বাড়ির ডাইনিং স্পেসে গলায় ফাঁস লাগান সচিন। তাঁকে ওই অবস্থায় দেখে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু সেখানে পৌঁছে সচিনকে মৃত ঘোষণা করেন অ্যাম্বুল্যান্সের সঙ্গে এসে পৌঁছনো এমার্জেন্সি দল।

কোন পরিস্থিতিতে সচিন এমন পদক্ষেপ করলেন, খতিয়ে দেখা হচ্ছে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভেলাচেরি পুলিশ। সচিনের দেহ তুলে নিয়ে যায় তারা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে সচিনের বাড়িতেও। কোন পরিস্থিতিতে সচিন এমন পদক্ষেপ করলেন, খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক মাসে পড়ুয়াদের আত্মঘাতীর হওয়ার এমন একাধিক ঘটনা সামনে এল। এর আগে, ফেব্রুয়ারি মাসে আইআইটি বম্বের পওয়াই ক্যাম্পাসে এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়। সাততলা থেকে ঝাঁপ দিয়ে ১৮ বছর বয়সি ওই পড়ুয়া আত্মঘাতী হন বলে জানা যায়। অন্ধ্রপ্রদেশের আইআইটি আরকে ভ্যালিতে ২২ বছরের এক পড়়ুয়ার দেহও উদ্ধার হয়। হস্টেলের ঘর থেকে দেহ উদ্ধার হয় অখিলা নামের এক মেয়ের দেহ। মেয়েটি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে পাঠরত ছিলেন। তাঁর বাবা কুয়েতে শ্রমিকের কাজ করেন। 

জানুয়ারি মাসে তেলঙ্গানায় এক ১৬ বছরের কিশোর আত্মঘাতী হয়। IIT-র প্রস্তুতি নিতে তেলঙ্গানার শ্রী চৈতন্য জুনিয়র কলেজে পড়ছিল সে। ভোর ৫ট থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাস কারর পর নিত্যদিন হেনস্থার শিকার হতে হতো বলেও অভিযোগ ওঠে তাতে। তার আগেও পর পর বেশ কয়েক বার পড়ুয়া আত্মঘাতীর হওয়ার খবর উঠে আসে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget