এক্সপ্লোর

Rajya Sabha Nomination: ইলাইয়ারাজা, পি টি উষা-সহ ৪ জনকে রাজ্যসভায় মনোনয়ন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Four Nominated In Rajya Sabha: বিশিষ্ট সুরকার ইলাইয়ারাজা, প্রাক্তন অলিম্পিয়ান পি টি উষা-সহ চার জনকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়াদিল্লি: বিশিষ্ট সুরকার ইলাইয়ারাজা (Ilaiyaraaja), প্রাক্তন অলিম্পিয়ান পি টি উষা-সহ (P T Usha) চার জনকে রাজ্যসভায় (Rajya Sabha) মনোনীত (Nomination) করলেন রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী (Narendra Modi) রাজ্যসভায় মনোনীত সদস্যদের অভিনন্দন জানিয়ে টুইট করেন। প্রত্যেক ভারতীয়কে এঁরা অনুপ্রেরণা দিয়েছেন, লেখেন প্রধানমন্ত্রী। 

টুইটারে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ইলাইয়ারাজা ও পি টি উষা ছাড়া রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভা সদস্যদের তালিকায় রয়েছেন চিত্রপরিচালক ভি বিজয়েন্দ্র প্রসাদ ও সমাজকর্মী বীরেন্দ্র হেগ্গাড়ে। চার জনকে শুভেচ্ছা জানাতে আলাদা টুইট করেন প্রধানমন্ত্রী। ইলাইয়ারাজাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'বিভিন্ন আবেগের দুরন্ত প্রকাশ হয়েছে ওঁর কাজে। ওঁর জীবনও একই রকম অনুপ্রেরণা দেয়। নিতান্ত সাদামাটা পরিবার থেকে উঠে এসে এত কিছু অর্জন করেছেন। ওঁর রাজ্যসভায় মনোনয়নে আনন্দিত।' প্রশস্তি করেছেন পি টি উষারও। টুইটারে লেখেন, 'খেলাধুলোর জগতে ওঁর কৃতিত্ব সকলে জানেন। কিন্তু গত কয়েক বছর ধরে যে ভাবে উঠতি অ্যাথলিটদের উনি প্রশিক্ষণ দিয়েছেন সেটিও একই রকম প্রশংসনীয়।'
পরিচালক ভি বিজয়েন্দ্র প্রসাদ সম্পর্কে প্রধানমন্ত্রীর মূল্যায়ন, 'সৃজনশীল দুনিয়ার সঙ্গে কয়েক দশক ধরে জড়িয়ে রয়েছেন উনি। ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ওঁর কাজে স্পষ্ট যা কিনা গোটা বিশ্বে আলাদা ছাপ রেখে গিয়েছে।' স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বীরেন্দ্র হেগ্গেড়ে যে অবদান রেখেছেন, তারও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে আশা, 'সংসদীয় কাজকর্মে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।'

শুভেচ্ছার বান সোশ্যাল মিডিয়ায়

 নতুন মনোনীতদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। চার জনের জন্য শুভেচ্ছার বান ডাকে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি পদে নির্বাচন। তার আগে চার বিশিষ্টকে মনোনয়নের সিদ্ধান্তে সিলমোহর দিল রাইসিনা হিলস। শুভেচ্ছা এসেছে নানা পরিসর থেকে।  

আরও পড়ুন:রেকর্ড ! অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় আবেদন ৭.৫ লক্ষ

     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget