এক্সপ্লোর

Delhi Physical Assault Case: দিল্লিতে নব্বই ছুঁইছুঁই শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সাফাইকর্মী

Delhi Physical Assault Case: পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পশ্চিম দিল্লির বাসিন্দা। সাফাই কর্মী হিসেবে কাজ করেন। অভিযোগ পাওয়ার ১৬ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়।

নয়াদিল্লি: রাজধানীতে ৯০ ছুঁইছুঁই শয্যাশায়ী বৃদ্ধাকে ধর্ষণের (Elderly Woman Physically Assaulted) অভিযোগ সাফাইকর্মীর বিরুদ্ধে। পরিবারের বাকি সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বৃদ্ধার উপর নির্যাতন হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁর কাছ থেকে নির্যাতিতার মোবাইল ফোনটি উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লির (Delhi Physical Assault) তিলকনগরের ঘটনা। রবিবার বিকেলে এই নারকীয় ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নির্যাতনের শিকার ৮৭ বছর বয়সি ওই বৃদ্ধা। তাঁর ৬৫ বছরের মেয়ে বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে পড়েন বছর ৩০-এর অভিযুক্ত।

পুলিশ (Delhi Police) জানিয়েছে, আচমকা ওই যুবককে বাড়ির মধ্যে দেখে হতবাক হয়ে যান বৃদ্ধা। কী কারণে এসেছেন জানতে চাইলে গ্যাসের সংস্থার কর্মী বলে নিজের পরিচয় দেন তিনি। রান্নার গ্যাস সংক্রান্ত সমস্যা মেটাতে তাঁকে ডাকা হয়েছে বলে জানান। এর পরই বৃদ্ধার উপর অভিযুক্ত নির্যাতন চালান বলে অভিযোগ।

আরও পড়ুন: Transgender Marriage: সাক্ষী রইলেন পরিবার-পরিজন, প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়লেন রূপান্তরকামী যুগল

দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পশ্চিম দিল্লির বাসিন্দা। সাফাই কর্মী হিসেবে কাজ করেন। অভিযোগ পাওয়ার ১৬ ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার মোবাইল ফোনটিও হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। সেটি উদ্ধার হয়েছে। বিষয়টির তদন্ত করে দেখতে নিযুক্ত করা হয়েছে বিশেষ তদন্তকারী দলকে (SIT)।

যদিও নির্যাতিনের শিকার বৃদ্ধার পরিবারের দাবি, পুলিশ ব্যবস্থা নিতে অনেক দেরি করেছে। প্রথমে অভিযোগ জমাও নেয়নি। কিন্তু দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অভিযোগ পাওয়া মাত্রই এফাইআর দায়ের হয়।

শুরুতে নির্যাতিতার মেয়ে শুধুমাত্র মোবাইল চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বলেও দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রথমে মোবাইল চুরি পরে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। সেই মতো সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার কাউন্সেলিং করানো হচ্ছে। সবরকম ভাবে তাঁকে সাহায্য করার চেষ্টা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget