এক্সপ্লোর

India-China Conflict:বিদ্যুতে ফের চিনা হানা, বেজিংয়ের মদতে হাতিয়ে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য! রিপোর্ট ঘিরে শোরগোল

India-China Border Conflict: পাওয়ার গ্রিডের কার্যপ্রক্রিয়া ব্যাহত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তাতেও হানা দেয় চিনা হ্যাকাররা।

নয়াদিল্লি: দফায় দফায় আলোচনা সত্ত্বেও সীমান্ত সংঘাতে এখনও ইতি পড়েনি পুরোপুরি। তার মধ্যেই লাদাখে (India-China Conflict) ভারতের বিদ্যুৎ পরিষেবায় (Indian Power Grid) হামলা চিনের। রাষ্ট্রীয় মদতে সে দেশের হ্যাকাররা গত ১৮ মাসে বার বার লাদাখের (Row over Ladakh Border) একাধিক বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রকে নিশানা করে বলে জানা গিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

লাদাখে সীমান্ত সংঘাতকে সামনে রেখেই চিনের হানা!

বুধবার ‘রেকর্ডেড ফিউচার’ লাদাখে চিনা হ্যাকারদের হামলার বিষয়টি সামনে এনেছে। তারা জানিয়েছে, উত্তর ভারতে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী ইন্ডিয়ান স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারস (Indian State Load Despatch Centres (SLDCs)-এর অন্তত সাতটি কেন্দ্রের নেটওয়ার্কে চিনা হ্যাকারদের অনুপ্রবেশ লক্ষ্য করা গিয়েছে গত কয়েক মাসে। লাদাখে ভারত-চিন সংঘাতকে মাথায় রেখে নির্দিষ্ট করে উত্তর ভারতের বিদ্যুৎ পরিষেবাকেই নিশানা করা হয়েছে।

আরও পড়ুন: Indian Army: সেনায় নিয়োগে বিশেষ প্রকল্প আনছে প্রতিরক্ষামন্ত্রক, অপেক্ষা অনুমোদনের

পাওয়ার গ্রিডের কার্যপ্রক্রিয়া ব্যাহত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা চালু রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, তাতেও হানা দেয় চিনা হ্যাকাররা। এ ছাড়াও ভারত সরকারের ভর্তুকিপ্রাপ্ত একটি বহুজাতিক সংস্থারকেও নিশানা করা হয়। বিষয়টি সম্পর্কে কেন্দ্রকে ইতিমধ্যেই অবগত করা হয়েছে এবং এই সংক্রান্ত বিশদ তথ্য জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘রেকর্ডেড ফিউচার’ সংস্থা। রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের চিহ্নিত করার জন্য পরিচিত ওই সংস্থা। তাদের দাবি, পরিকাঠামো প্রযুক্তি সংক্রান্ত হাতিয়ে নেওয়াই লক্ষ্য চিনা হ্যাকারদের। ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে অকস্মাৎ হামলায় এই তথ্য ব্যবহার করা হতে পারে বলে দাবি ওই সংস্থার।

অতিমারির সময়ও বিদ্যিৎ পরিষেবায় চিন থাবা বসায় বলে অভিযোগ

তবে এই প্রথম নয়, এর আগেও ভারতের বিদ্যুৎ পরিষেবায় চিনা উৎপাতের ঘটনা সামনে এসেছে। অতিমারির প্রকোপ চলাকালীন, ২০২০ সালের অক্টোবর মাসে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে গিয়েছিল গোটা মুম্বই। পাওয়ার গ্রিড বিকল হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছিল বলে সেই সময় দাবি করা হয়েছিল। কিন্তু পরবর্তী কালে আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক রিপোর্টে দাবি করা হয় যে, চিনা সাইবার হানার কারণেই বাণিজ্য নগরীতে ওই বিপর্যয় নেমে আসে।

সেই সময় ওই রিপোর্ট ঘিরে শোরগোল পড়ে যায়। কারণ এই সাইবার হানার জেরে অতিমারির সময় হাসপাতালগুলিতে জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা দিতে হয়েছিল। এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। ওয়াশিংটন সাফ জানিয়ে দেয় যে, চিনের এই পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। তাতের এই ‘দাদাগিরি’ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারিও দেয় তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget