এক্সপ্লোর

India-China Conflict: দফায় দফায় বৈঠকও নিস্ফল, লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোয় গড়িমসি চিনের

India-China Conflict: চিনের তরফে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ৫৯৭ কিলোমিটার এলাকা থেকে সেনা সরানোর কথা বলা হলেও, এখনও সেখানে বিপুল চিনাবাহিনী মোতায়েন রয়েছে।

নয়াদিল্লি: দেখা হল, কথাও হল। কিন্তু বেরোল না সমাধানসূত্র। তাই লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাতে পুরোপুরি ইতি পড়ল না এ যাত্রায়। বরং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর যে ভাবে গড়িমসি করছে চিন, তা নিয়ে উদ্বেগ বজায় রইল। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষির সম্পর্কের উন্নতির কোনও ইঙ্গিতও আপাতত মিলছে না।

ভারত-চিন সীমান্ত জট কাটল না এখনও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের অবস্থান কাছাকাছি হলেও, সীমান্ত বিরোধ নিয়ে তিক্ততা এখনও বজায় রয়েছে। সেই পরিস্থিতিতেই সম্প্রতি দিল্লি সফরে আসেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।

তার পর শুক্রবার দিল্লি থেকে সটান নেপালও উড়ে গিয়েছেন। কিন্তু লাদাখের সমস্যা অমীমাংসিতই রয়ে গিয়েছে। চিনের তরফে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ৫৯৭ কিলোমিটার এলাকা থেকে সেনা সরানোর কথা বলা হলেও, এখনও সেখানে বিপুল চিনাবাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: MLA Pension Rule Changed: দশবার ভোটে জিতলেও একটিমাত্র মেয়াদেরই টাকা, ক্ষমতায় এসেই বিধায়ক পেনশনে কাটছাঁট ভগবন্তের

এর ফলে ভারতকেও লাদাখে সেনা মোতায়েন রাখতে হচ্ছে। কারণ শুধু সশরীরে সেখানে উপস্থিতই নেই চিনাবাহিনী, কামান, রকেট, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং যাবতীয় সরঞ্জাম নিয়েই সেখানে ঘাঁটি গেড়ে রয়েছে চিনা বাহিনী। অধিকৃত আকসাই চিন, গভীর উপত্যকা এলাকা শিনজিয়াং এবং তিব্বতের বিভিন্ন অংশে চিনা বাহিনী রয়েছে।

উদ্বেগ অরুণাচলপ্রদেশ নিয়েও

আপাতত ১৫ নম্বর পয়েন্ট তথা কোঙ্কা লা এলাকায় চিনা বাহিনীর নজরদারি বন্ধ করাই লক্ষ্য ভারতের। কিন্তু এ নিয়ে চিনের সঙ্গে আলোচনার কোনও রাস্তাই মিলছে না। কারণ চিনা বাহিনী সরাসরি দেশের প্রেসিডেন্ট শি চিনপিংকে রিপোর্ট করে, যিনি কিনা সে দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান। সে ক্ষেত্রে ওয়াংয়ের তেমন কোনও ভূমিকা নেই।

আর এই ঘটনাক্রমই উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির। কারণ ১৯৮৬ সালে অরুণাচল প্রদেশের সুমদ্রং চু-তে দু’পক্ষের মুখোমুখি অবস্থান কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছিল দীর্ঘ আট বছর। সম্প্রতি অরুণাচলেও নতুন করে চিনের সক্রিয়তার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget