এক্সপ্লোর

India Corona Update: দেশে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ, ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ (Corona)। দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬৩। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮।  দেশে একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। 

আরও পড়ুন: Facebook Cyber Fraud: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অন্যের কাছে টাকা চেয়ে মেসেজ, সাইবার প্রতারণার শিকার অধ্যাপক

এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা। সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI।  গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা। 

ক্লিনিমেড আধিকারিক স্নেহেন্দু কোনার জানান, এর আগে ভারতে প্রথম সিঙ্গল ডোজের ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে DCGI. এবার আরও এক ভ্যাকসিনের সিঙ্গল ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, স্পুটনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক চার শতাংশ। কিন্তু বর্তমানে যেভাবে করোনার তার চরিত্র বদলাচ্ছে, তাতে এই ভ্যাকসিন কতটা কার্যকরী?

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। এখন স্পুটনিক লাইটের ট্রায়ালে কতটা সাফল্য মেলে সেটাই দেখার।

আরও পড়ুন: Tarapith: ৬ দিন পর আজ থেকে ফের পুণ্যার্থীদের জন্য খুলল তারাপীঠ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget