এক্সপ্লোর

Tarapith: ৬ দিন পর আজ থেকে ফের পুণ্যার্থীদের জন্য খুলল তারাপীঠ

করোনা আবহে ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল

গোপাল চট্টোপাধ্যায়, তারাপীঠ: ৬ দিন পর আজ থেকে ফের খুলল তারাপীঠ (Tarapith)। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। করোনা (Corona) আবহে ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তারাপীঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এর মধ্যে ৬ সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল তারাপীঠ মন্দিরের দরজা। মন্দির খোলায় খুশি পুণ্যার্থীরা। 

তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়িয়ে একলাফে ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। এরই মধ্যে চলতি সপ্তাহে কৌশিকী অমাবস্যা ভক্তশূন্য রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালী তলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়।

আরও পড়ুন: Durga Puja 2021: দুর্গাপুজোর বিবর্তনের একের পর এক মাইল ফলক ছবি, কেমন হতো ১০০ বছর আগের শারদ-উদযাপন?

প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে বীরভূমের তারাপীঠ মন্দির। বিশেষ দিনটিতে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত।মহাশ্মশানে সামিল হনসাধু-সন্ত, তন্ত্রসাধকরা। কিন্তু, গতবারের মতো, এই বছরও উৎসবে করোনা-কাঁটা। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। মন্দিরে ঢোকার মুখে রয়েছে পুলিশের ব্যারিকেড। তবে, ভক্তশূন্য মন্দিরেই প্রথা মেনে হয় মায়ের পুজো। জায়ান্ট স্ক্রিনে তা দেখানোর ব্যবস্থা করা হয়।

সকালে মঙ্গলারতি দিয়ে দিনের শুরু। এরপর দিনভর বিশেষ পুজোপাঠ। মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর, পরানো হয় রাজবেশ। ফুলের সাজে সাজানো হয় মা-তারাকে। আচার মেনে, দুপুরে তারা মাকে দেওয়া হয় মধ্যাহ্ন ভোগ। শোল মাছ পোড়া, সাত রকমের ভাজা, মাছ, ভাত, পোলাও। সন্ধেয় বিশেষ আরতি। মঙ্গল আরতির পর ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হয় শীতল ভোগ। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরা এই মহাযজ্ঞে অংশ নেন।

আরও পড়ুন: Durga Puja 2021: বলবত্‍ থাকবে গতবারের দুর্গাপুজোর গাইডলাইন, নবান্নের বৈঠকে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget