এক্সপ্লোর

India Corona Update: উৎসবের মরশুমে দেশে করোনায় ফের কমল আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২১৪ জনের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন।

নয়াদিল্লি: উৎসবের মরশুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৪৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন।

 

 

শনিবার, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জন। শনিবার রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ হাজার ৬৩৪। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৮৯৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৫৫ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৫ লক্ষ ৪৯ হাজার ৪৯ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 

এদিকে পুজোয় করোনার সংক্রমণ রুখতে আগেই রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায়  উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে। বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের ভিড় থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বাইরে গেলে মাস্ক অনিবার্য। ঠাকুর দেখা, আড্ডা, পেটপুজোর ফাঁকে ঘন ঘন সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে। কেউ যদি কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হন, তাঁরা যাতে ঘরের বাইরে না যান, সে বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর।  

উৎসবের মরশুমে কোভিড বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। পঞ্চমী থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা থাকবে দোকান, রেস্তোরাঁ ও পানশালা। দেরিতে পানশালা বন্ধ করতে হলে অনুমতি নিতে হবে। ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। বিজ্ঞাপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget