এক্সপ্লোর

India Coronavirus : ফের পাঁচশো পার দৈনিক মৃত্যুর সংখ্যা, একদিনে মৃত্যু ৫০৯ জনের

শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৫৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৫০৯।  

নয়াদিল্লি : দেশে করোনার টিকাকরণের রেকর্ড গড়ার পরদিনই বাড়ল দৈনিক সংক্রমণ। ফের পাঁচশো পার করল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৭৫৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৫০৯।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন। একদিনে ৩১ হাজার ৩৭৪ জন সুস্থ হয়েছেন। 


দেশে দৈনিক কোভিড টিকাকরণে নজির গড়ল ভারত। এক দিনে এক কোটি টিকা (India Administers 1 Crore COVID Vaccine) পেল দেশবাসী। এরকম একটা দিনে দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য সাধুবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন কোভিড টিকাকরণের এই বিপুল সাফল্যের পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লিখেছেন, ''আজ রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।''

টিকাকরণের এই সাফল্য নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইটে তিনি লিখেছেন, ''এক দিনে এক কোটি টিকাকরণ ! এই পরিসংখ্যান দেখিয়ে দেয় নরেন্দ্র মোদির নেতৃত্বে কীভাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করছে ভারত। আজ সারা বিশ্বের কাছে দেশ একটা দৃষ্টান্ত স্থাপন করল।'' 

সম্প্রতি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের রিপোর্টে দাবি করেছে,  পুজোর আগে অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়লে, তার জন্যও আগাম সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা। কলকাতায় শিশুদের জন্য তৈরি করা হয়েছে একাধিক সেফ হোম। যেখানে অভিভাবকদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে। যদিও, কেন্দ্রের রিপোর্টে, করোনার তৃতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি সংক্রমিত হবে, এরকম কোনও প্রত্যক্ষ প্রমাণের উল্লেখ নেই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget