এক্সপ্লোর

Stock Market: আজ থেকে শেয়ার বাজারে বড় বদল, T+1 প্রক্রিয়া শুরু, কারা পাবেন লাভ ?

Share Market Live: আজ থেকে বড় পরিবর্তনের পথে হাঁটবে শেয়ার বাজার। সেবি-র নতুন নিয়ম শুরু হবে আজ ২৭ জানুয়ারি থেকে।

Share Market Live: আজ থেকে বড় পরিবর্তনের পথে হাঁটবে শেয়ার বাজার। সেবি-র নতুন নিয়ম শুরু হবে আজ ২৭ জানুয়ারি থেকে। এখন T+1 সেটলমেন্ট সিস্টেমে (Stock Market T+1 Settlement) চলবে বাজার। কী এই নতুন নিয়ম ! জেনে নিন, কারা উপকৃত হবেন এই নতুন প্রক্রিয়ায়।

Trading Cycle: স্টক কেনাবেচার বৃত্ত আসলে কী ?
স্টক মার্কেটে শেয়ার কিনতে গেলে কিছু নিয়ম রয়েছে, বাজারের ভাষায় যাকে বলা হয় ট্রেডিং সাইকেল (Trading Cycle)। অতীতে তিন দিনের ট্রেডিং সাইকেল বা স্টক কেনাবেচার বৃত্তে চলত বাজার। যার তিনটে ধাপে সম্পূর্ণ হত কেনাবেচা।

১ ট্রেডিং: যেদিন আপনি বাজারে শেয়ার কেনেন। সেই দিনকে বলা হচ্ছে 'ট্রানজ্যাকশন ডে' বা 'ট্রেডিং-ডে ওয়ান'। কিন্তু বাজারের নিয়মে সেটিকে ধরা হয় টি-০ বা ট্রেডিং ডে-০। কারণ ওই দিন আপনি শেয়ার বিক্রিও করতে পারছেন।  

২  ক্লিয়ারিং- এর ঠিক পরের দিনকে টি-১ ধরা হয় মানে ট্রেডিং ডে-১। এই দিনেই শেয়ার ক্লিয়ার হয়।

৩ সেটলমেন্ট- শেষে আসে টি-২ মানে 'সেটলমেন্ট ডে'। ধরুন, আপনি সোমবারে কোনও শেয়ার কিনলেন, সেটার ক্লিয়ারিং হবে মঙ্গলবার মানে টি-১। এর সেটলমেন্ট হবে টি-২ বা বুধবারে। যার অর্থ, বুধবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার চলে আসবে। পোর্টফোলিওতে এই বিষয়টি ট্রেডার বা ইনভেস্টাররা প্রায়শই দেখে থাকেন। যেখানে স্টক কেনার পর টি-১ বা টি-২ এই বিষয়গুলি পোর্টফোলিও দেখা যায়।

Trading Cycle: ট্রেডিং সাইকেলে নতুন নিয়ম
এবার থেকে স্টক আপনার পোর্টফোলিওতে আসতে আর তিন দিনের অপেক্ষা করতে হবে না। ক্লিয়ারিং ডে এখন থেকে সেটলমেন্ট ডে হিসাবে ধরা হবে। মানে, টি-১-এর দিনেই আপনার কাছে স্টক পোর্টফোলিওতে দেখাবে। সেই ক্ষেত্রে সোমবারে কেনা স্টক মঙ্গলবারেই আপনার পোর্টফোলিওতে দেখাবে। এমনই নতুন নিয়ম করেছে সেবি। ২৭ জানুয়ারি শুক্রবার থেকেই বাজারে শুরু হয়ে যাবে এই নিয়ম।

Share Market Live: বাজারে ছুটি থাকলে কী হবে ?
মনে রাখবেন, এই নতুন নিয়মের ক্ষেত্রে বাজারে কোনও ছুটি থাকলে তার পরের দিন 'সেটলমেন্ট ডে' হিসাবে ধরা হবে। ধরুন, শুক্রবার আপনি স্টক কিনেছেন, মাঝে শনি ও রবিবারের ছুটি রয়েছে বাজারে। যার অর্থ সোমবার আপনার পোর্টফোলিওতে স্টক দেখা যাবে। আগে থেকেই কিছু স্টক এই টি-১ সেটলমেন্টে (Stock Market T+1 Settlement) চলে এসেছে। তবে এবার থেকে নিফটি ছাড়াও সেনসেক্সের সব স্টক এই নিয়ম প্রযোজ্য হবে। 


Stock Market: আজ থেকে শেয়ার বাজারে বড় বদল, T+1 প্রক্রিয়া শুরু, কারা পাবেন লাভ ?

Stock Market: কী সুবিধা হবে এতে ?
খুচরো থেকে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনার ইনভেস্টাররা এই নতুন নিয়মে খুবই উপকৃত হবে। কারণ স্টক বেচার ২৪ ঘণ্টার মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আগে যা আসতে দু'দিন লাগত। ফলে অন্য স্টকে সেই টাকা একদিন পরে বিনিয়োগ করতে পারত তারা। ফলে হাতছাড়া হয়ে যেত অনেক বড় সুযোগ। 

কেউ মার্জিনে বা সুদে স্টক কিনলে দু'দিনের সুদের টাকা চোকাতে হত তাদের। এবার থেকে T+1 নিয়ম হওয়ায় মাত্র একদিনের মার্জিন দিতে হবে বিনিয়োগকারীদর। 

খুচরো বিনিয়োগকারীরা আরও বেশি করে স্টকে নিবেশ করতে পারবেন। আগে টি-২ পদ্ধতির ফলে টাকা আটকে যাওয়ার চিন্তা থাকত তাদের। এখন আর সেই সমস্যা হবে না। ফলে প্রতিদিনের স্টকের ওপর বিনিয়োগ করতে ভয় থাকবে না তাদের। 

আরও পড়ুন: Union Budget 2023: হোম লোন থেকে ট্যাক্স স্ল্যাবে ছাড় ,বাজেটে এই ৫ দাবি মানতে পারে সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget