এক্সপ্লোর

Kailash Mansarovar Yatra : নেপাল-চিনের ঘুরপথ নয়, এবার উত্তরাখণ্ড হয়ে সরাসরি মানস সরোবর যাত্রা

Nitin Gadkari : তীর্থযাত্রীদের শুধু সময়ই বাঁচবে না, বর্তমান কঠিন ও ঝুঁকিপূর্ণ রাস্তার বদলে অনেক বেশি সুরক্ষিতভাবে পৌঁছে যাওয়া যাবে অভিষ্ট স্থানে।

নয়াদিল্লি : নেপাল (Nepal) বা চিন (China) হয়ে ঘুরপথে নয়, এবার থেকে ভারতীয়রা (Indians) সরাসরি মানস সরোবরে (Mansarovar) পাড়ি দিতে পারবেন। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই যে 'রাস্তা' তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন নীতিন গড়করি (Nitin Gadkari)। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী (Minister of Road Transport and Highways of India) সংসদে তেমনটাই জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পিথোরগড় দিয়ে সরাসরি রাস্তা তৈরি করার কাজ শুরু করেছে, যেটা সম্পূর্ণ হলেই ভারতীয় ভূখণ্ড দিয়েই সরাসরি মানস সরোবরে পৌঁছে যাওয়া যাবে। সরাসরি মানস সরোবরে পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি হলে তীর্থযাত্রীদের শুধু সময়ই বাঁচবে না, বর্তমান কঠিন ও ঝুঁকিপূর্ণ রাস্তার বদলে অনেক বেশি সুরক্ষিতভাবে পৌঁছে যাওয়া যাবে অভিষ্ট স্থানে।

জম্মু-কাশ্মীরে আরও চারটি টানেল

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সংসদে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ৭ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। তৈরি করা হচ্ছে চারটি টানেল। লাদাখ থেকে কার্গিল, কার্গিল থেকে জেড-মোর, জেড় মোর থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত চারটি টানেলের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে  জোজিলা টানেলে কাজ শুরু হয়ে গিয়েছে। হাজারের বেশি শ্রমিক সেখানে কাজ করছেন। ২০২৪ সালের মধ্যে যে প্রকল্প শেষ হবে বলেই প্রত্যাশা মন্ত্রীর।

পাশাপাশি দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে তৈরির কাজও চলছে বলেই জানিয়েছেন তিনি। যার জেরে সড়কপথে মাত্র আট ঘণ্টায় দিল্লি-শ্রীনগর (Delhi-Srinagar) জুড়ে যাবে বলেও জানিয়েছেন নীতিন গড়করি।

হাইওয়েতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা

দেশের ২৮টি হাইওয়েকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেখানে আপদকালীন বিমান অবতরণের ব্যবস্থা থাকে। যে কোনও হাইওয়েতে (Highway) দুর্ঘটনা ঘটলে যাতে হেলিকপ্টার সেখানে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ চালাতে পারে তাই এমন ভাবনা বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আরও পড়ুন- এই দূরত্বের মধ্যে দিতে হবে না ২ বার টোল ট্যাক্স, বড় 'ঘোষণা' সরকারের

কেন্দ্রীয় সরকারের সড়ক সম্প্রসারণ প্রকল্পের প্রশংসা দেশের একাধিক বিজেপি সাংসদরদের মুখে শোনা গেলেও হাইওয়েগুলির নিরাপত্তা ও বাড়তে থাকা দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সংসদে নিশানা করে বিরোধীরা।

দেখুন- নীল টলটলে অপূর্ব সেই হ্রদ, কিন্তু জলস্পর্শ বারণ! পুরাণের রীতি এখনও মানেন পর্যটকরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget