এক্সপ্লোর

Jammu And Kashmir: এই প্রথম মাল্টিপ্লেক্স পেল কাশ্মীর, মঙ্গলবার দেখানো হবে ‘লাল সিং চাড্ডা’

Multiplex in Kashmir: নয়ের দশকের শেষ দিকে কাশ্মীরে বন্ধ পড়ে থাকা সিনেমা হলগুলিকে চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জঙ্গিরা।

শ্রীনগর: সিনেমা হল যা ছিল বন্ধ হয়ে পড়ে রয়েছে বিগত কয়েক দশক ধরে। বিশেষ মর্যাদা খর্ব হওয়ার পর আরও আঁটোসাটো হয়েছে নিয়ম-কানুন। সেই আবহেই কাশ্মীরে এই প্রথম খুলতে চলেছে মাল্টিপ্লেক্স (Multiplex in Kashmir)। রবিবার দু’-দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা (Jammu and Kashmir)। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় খুলছে এই দুই মাল্টিপ্লেক্স। মঙ্গলবার থেকে চালু হবে সেগুরলি। প্রথম ছবি হিসেবে দেখানো হবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)।

কাশ্মীরে দু’টি মাল্টিপ্লেক্স উদ্বোধন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা

এ ছাড়াও, অনন্তনাগ, শ্রীনগর, বন্দিপোরা, গান্দেরবল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশ্তওয়ার এবং রিয়াসিতেও খুব শীঘ্র মাল্টিপ্লেক্স খোলা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। রবিবার দু’টি মাল্টিপ্লেক্স উদ্বোধন করে মনোজ বলেন, ‘‘কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। পুলওয়ামা এবং শোপিয়ানে দু’টি মাল্টিপারপাজ সিনেমা হলে ছবি প্রদর্শনের পাশাপাশি তথ্য-বিনোদনমূলক ছবি দেখানো হবে। কাশ্মীরের যুবসমাজের দক্ষতা বাড়ানোর কাজেও লাগানো হবে এই দুই মাল্টিপ্লেক্স।’’

দ্রুসু পুলওয়ামা এবং এমসি শোপিয়ানে মাল্টিপ্লেক্স উদ্বোধনের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। মঙ্গলবার সেখানে ‘লাল সিং চাড্ডা’র স্পেশ্যাল স্ক্রিনিং রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের মিশন যুব বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাল্টিপ্লেক্স খোলা হল সেখানে। আগামী দিনে আরও এমন মাল্টিপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে উপত্যকায়। কাশ্মীরের যুবসমাজ এবং পুলওয়ামা এবং শোপিয়ানবাসীকে নতুন দু’টি মাল্টিপ্লেক্স উৎসর্গ করেন মনোজ।

আরও পড়ুন: Chandigarh University Row : অন্যের নয়, নিজের ভিডিও প্রেমিককে পাঠিয়েছিলেন অভিযুক্ত ছাত্রী ! দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

নয়ের দশকের শেষ দিকে কাশ্মীরে বন্ধ পড়ে থাকা সিনেমা হলগুলিকে চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লাল চকের রিগাল সিনেমা হলে গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জঙ্গিরা। আটের দশকে কাশ্মীরে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল ছিল। ব্যবসাও ভাল হতো। কিন্তু জঙ্গিদের লাগাতার হুমকিতে সেগুলি বন্ধ করে দিতে বাধ্য হন সিনেমা হল মালিকরা।

কাশ্মীরি যুবসমাজ, স্থানীয় বাসিন্দাদের মাল্টিপ্লেক্স উৎসর্গ

রবিবার মাল্টিপ্লেক্স উদ্বোধনের পর মনোজ জানান, এতে কাশ্মীরি যুবকদের কর্মসংস্থান হবে বলে আশাবাদী তিনি। শিক্ষামূলক সেমিনার এবং যুবসমাজকে মাথায় রেখে নানা অনুষ্ঠানের আোজনও সেখানে করা হবে বলে জানান। কাশ্মীরের যুবসমাজের ভবিষ্যৎ ভেবেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

সেরা শিরোনাম

Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget