এক্সপ্লোর

CJI NV Ramana Update: 'বিভাজন নয়, ঐক্যই শান্তি-সমৃদ্ধির চাবিকাঠি', মন্তব্য প্রধান বিচারপতির

Supreme Court: 'সংবিধান ছাড়া কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নয় দেশের বিচারবিভাগ', বললেন প্রধান বিচারপতি।

নয়াদিল্লি: দেশের বিচার ব্যবস্থার শীর্ষে থেকে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে মতামত জানাতে কুণ্ঠা করেননি তিনি। মেয়াদ শেষ হওয়ার মুখেও সেই রীতি বজায় রাখলেন দেশের প্রধান বিচারপতি এনভি রমনা (CJI NV Ramana)। বিভাজন নয়, ঐক্যই শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি বলে মন্তব্য করলেন তিনি। একই সঙ্গে জানিয়ে দিলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দল হোক বা বিরোধী পক্ষ, সংবিধান ছাড়া (Indian Constitution) কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নয় দেশের বিচারবিভাগ (Indian Judiciary)। 

প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয়-মার্কিন নাগরিকদের তরফে একটি বিশেষ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি রমনা (NV Ramana)। তিনি বলেন, "ঐক্যের মধ্যেই সামাজিক শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি লুকিয়ে। যা কিছু আমাদের ঐক্যবদ্ধ করে, সে দিকে নজর দিতে হবে, বিভেদমূলক বিষয়ে নয়। ২১ শতকে পৌঁছে ক্ষুদ্র, সঙ্কীর্ণ, বিভাজন সৃষ্টিকারী শক্তিকে সামাজিক এবং মানবিক সম্পর্কের উপর ছড়ি ঘোরাতে দেওয়া উচিত নয় আমাদের। মানবিকতার খাতিরেই এ সবের ঊর্ধ্বে উঠতে হবে আমাদের। নইলে বিপর্যয় অনিবার্য।"

বিচার বিভাগের ভূমিকা বর্ণনা করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, "স্বাধীনতার ৭৫ বছরে পা রাখতে চলেছি আমরা। প্রজাতন্ত্র হিসেবে ৭২ বছর উত্তীর্ণ করেছি। কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে, এখনও পর্যন্ত সংবিধানে নির্ধারিত দায়দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নই আমরা। ক্ষমতাসীন দল চায়, বিচারবিভাগ তাদের যাবতীয় পদক্ষেপপে অনুমোদন দিক। বিরোধীরা চায়, তাদের রাজনৈতিক অবস্থান মজবুত করার সহায়ক হোক বিচারবিভাগ। এই ভুল চিন্তা-ভাবনাই সংবিধান সম্পর্কে সম্যক ধারণার পথে বাধা হয়ে দাঁড়ায়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যপ্রক্রিয়াতেও তার প্রভাব পড়ে। মানুষ সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল নন বলেই স্বাধীন, স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলিকে গুঁড়িয়ে দেওয়ার সাহস দেখাতে পারে এক ধরনের শক্তি।"

আরও পড়ুন: PM Modi: ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন', এবার মোদির মুখেও 'বাংলার সন্ত্রাস'!

দেশ ছেড়ে চলে গেলেও, দেশের সামাজিক পরিস্থিতি সম্পর্কে উদাসীনতা কাম্য নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি রমনা। তিনি বলেন, "আজ হয়ত কোটিপতি হয়ে গিয়েছেন আপনারা। কিন্তু সেই সম্পদ উপভোগ করতে হলেও চারপাশে  শান্তি থাকা কাম্য। দেশে আপনাদের বাবা-মায়েরা রয়েছেন। তাঁরা যাতে হিংসামুক্ত, ঘৃণামুক্ত সমাজে বসবাস করতে পারেন, তাও দেখা জরুরি।"

বিভাজন নয় ঐক্যের উপর জোর প্রধান বিচারপতির

ভারত এবং আমেরিকা, দুই দেশই বৈচিত্রের জন্য পরিচিত। সেই পরিচয়কে লালন-পালন করাও প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আমেরিকা বৈচিত্রকে সম্মান করাতেই, তাদের পরিশ্রম, দক্ষতা গোটা বিশ্বে সমাদৃত বলেও জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget