এক্সপ্লোর

Nipah Virus: কেরলে আরও দু'জনের দেহে নিপা ভাইরাসের উপসর্গ, তবে কি ছোঁয়াচে এই রোগ?

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন নিপা আক্রান্ত শিশুটির সংস্পর্শে এসেছিলেন এই দুই ব্যক্তি। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে গিয়েছিল।

রবিবার ভোরে কেরালার কোঝিকোড়ে জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসাও চলছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। এরই মধ্যে আরও দুই রোগীর দেহে দেখা গিয়েছে নিপা ভাইরাসের লক্ষণ। ২০১৮ সালেও কেরলে কার্যত মহামারীর আকার নিয়েছিল নিপা ভাইরাস। গত ৩ সেপ্টেম্বর তার মধ্যে নিপা ভাইরাসের উপসর্গ দেখা যায় ওই কিশোরের দেহে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন নিপা আক্রান্ত শিশুটির সংস্পর্শে এসেছিলেন এই দুই ব্যক্তি। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, নিপা ভাইরাসে আক্রান্ত মানুষের শরীর থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হতে পারে। 

কোঝিকরের হাসপাতালের এক সদস্য জানিয়েছেন, ইতিমধ্যেই ১৮৮টি কেস চিহ্নিত করেছেন তাঁরা। এঁদের মধ্যে ২০ জনকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। যাদের উপসর্গ বেশি। জানা গিয়েছে তাঁরা দুজনেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সন্ধ্যের মধ্যেই নিপার লক্ষণযুক্ত ব্যক্তিদের আইসোলেশনে নিয়ে যাওয়া হবে। একটি নিপা ওয়ার্ড তৈরি করা হয়েছে কোঝিকোড় মেডিকেল কলেজে। 

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “আমরা গতকাল রাতে বিভিন্ন দল গঠন করে চিহ্নিতকরণের কাজ শুরু করেছি। যারা ওই শিশুর সঙ্গে প্রাথমিকভাবে সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেট করার কাজ শুরু হয়েছে।" 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায় এই ভাইরাস। এর পর এক জনের থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। যেভাবে করোনা সংক্রমিত হয়। জ্বর, মাথাব্যথা, গা বমি ভাব, কিংবা মৃগির উপসর্গ এই ভাইরাসের মূল লক্ষণ। উপসর্গগুলি ১০ থেকে ১২ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।শেষ পর্যায়ে 'ব্রেন ফিভার' থেকে নিপা আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে।

এদিকে, দেশে মোট আক্রান্তদের মধ্যে কেরলেই সংক্রমণ সবচেয়ে বেশি। সে রাজ্য গত একদিনে আক্রান্তের সংখ্যা ২৯,৬৮২। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৪২। দক্ষিণের রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৪২২। মোট পজিটিভিটি রেট সামান্য কমেছে। 

সেরা শিরোনাম

Supreme Court : CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
CEC ও EC-দের 'ব্ল্যাঙ্কেট ইমিউনিটি', কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস দিয়ে জবাব তলব সুপ্রিম কোর্টের
Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
Telangana News : চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
Blast on Railway Track: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget