এক্সপ্লোর

Parliament Monsoon Session: আসন্ন বাদল অধিবেশনে ১৭টি নতুন বিল পেশ করবে মোদি সরকার

আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে ১৩ অগাস্ট পর্যন্ত

নয়াদিল্লি: সংসদের আসন্ন বাদল অধিবেশনে ২৩টি বিল লোকসভায় পেশ করবে মোদি সরকার। এর মধ্যে ১৭টি নতুন বিল রয়েছে। 

এই তালিকার মধ্যে উল্লেখযোগ্য -- ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি বিধি। পুরনো অর্ডিন্যান্স বদলে এই নতুন বিধি কার্যকর করতে ইচ্ছুক সরকার। এতে ক্ষুদ্র, মাঝারি ও কুটীর শিল্পের জন্য কিছু আর্থিক প্রকল্প রয়েছে। যাতে বাণিজ্যিক ঋণপ্রদানকারীরা ধুঁকতে থাকা সংস্থাকে সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারে। 

এর পাশাপাশি, আসন্ন অধিবেশনে ডিপোজিট ইনস্য়ুরেন্স বিল পেশ করার কথা কেন্দ্রের। এখানে বিমার অর্থ বাড়িয়ে ৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। 

এছাড়া, নতুন যে ১৭টি বিল পেশের প্রস্তাব রয়েছে, তার মধ্যে রয়েছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট, বিদ্যুৎ আইন, কয়লা ও খনন এলাকা (অধিগ্রহণ ও উন্নয়ন) আইন প্রমুখ। 

তবে, বহু-প্রতিক্ষিত ক্রিপ্টোকারেন্সি বিল সম্ভবত এবার পেশ করা হবে না। কারণ, তা লিস্টিংয়ে জায়গা পায়নি। এর আগে এই বিল বাজেট অধিবেশনের তালিকায় ছিল। কিন্তু, কোভিডকালে, অধিবেশনের সময় কমে যাওয়ায় তা হয়ে ওঠেনি। 

সরকারি সূত্রের দাবি, এই বিলের কয়েকটি বিষয় নিয়ে এখনও পর্যালোচনা চলছে। এই বিলে দেশে সব ধরনের ক্রিপ্টোকারেন্সিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। লোকসভার স্পিকার ওম বিরলার দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের অধিবেশনে উভয় কক্ষই ১৯ দিন বসবে। সকাল ১১টা থেকে সভা শুরু হবে। শেষ হবে সন্ধে ৬টায়। মাঝে এক-ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

করোনা আবহে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। যেমন অধিবেশনে অংশগ্রহণ করার জন্য সকল সদস্যকে বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। বিশেষ করে, যাঁদের ভ্যাকসিন নেওয়া হয়নি।

এদিকে, সংসদের আসন্ন বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরা হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিরোধীরা।  এজন্য ইতিমধ্যেই প্রস্তুতিও নেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সব বিরোধী দলকে নিয়ে এককাট্টা হয়ে লড়াই করা হবে। পথে নামলেই নতুন নেতা তৈরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget