এক্সপ্লোর

Lock Upp: প্রাক্তন স্ত্রী সারা খানের সঙ্গে 'লক আপ'-এ বন্দি অভিনেতা আলি মার্চেন্ট!

Lock Upp News: সারার সঙ্গে আলির বিয়ে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যে প্রাক্তন স্ত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন আলি মার্চেন্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিয়ে ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল।

মুম্বই: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান 'লক আপ'-এ (Lock Upp) ১৪তম প্রতিযোগী হিসাবে প্রবেশ করলেন টেলিভিশন অভিনেতা আলি মার্চেন্ট (Ali Merchant)। 'বিগ বস ৪'-এ (Bigg Boss 4) অভিনেত্রী সারা খানের (Sara Khan) সঙ্গে তাঁর বিবাহের সম্পর্কিত সমস্ত বিতর্কের কারণে আলি মার্চেন্টের প্রবেশ অনেকেরই মনোযোগ কেড়েছে। সারাও এই শো-এর অংশ।

সংবাদ সংস্থা আইএএনএসকে অভিনেতা বলেন, 'আমি খুশি যে ধীরে ধীরে আমি মানিয়ে নিচ্ছি। আমি এমনই একটি অনুষ্ঠানের অপেক্ষা করছিলাম বহু দিন ধরে।' তিনি আরও বলেন, 'যখন আমি 'বিগ বস' অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমি ১০-১১ দিনের জন্য অতিথি হিসাবে ছিলাম। আর সেই সময়ে আমার বয়সও বেশ কম ছিল। আর তারপর বেশ কিছু আবেগঘন কঠিন ঘটনা ঘটে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ali Mercchant (@alimercchant)

'কিন্তু এখন আমার জীবনের প্রতি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যেখানে আমার অনেক স্পষ্টতা আছে এবং আমি মনে করি গত ১২ বছরে, আমি অনেক কিছু উপলব্ধি করেছি।ফলে তখন এবং এখন আমার খুব ভিন্ন দৃষ্টিকোণ।'

আলি জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন এবং তার জন্য এই অনুষ্ঠানে প্রবেশ করা বা ভিতরের প্রতিযোগীদের মুখোমুখি হওয়া, কিছুই চ্যালেঞ্জিং বলে মনে করছেন না তিনি।

আরও পড়ুন: VicKat News: ভিকি কৌশলের নতুন ছবি পোস্ট, ক্যামেরার পিছনে স্ত্রী ক্যাটরিনা

তিনি বলেন, 'বিগ বসের পর আমি কয়েকটা ভাল কাজের অফার পেতে শুরু করি। আমার তখন কোনও কাজ ছিল না। ফলে আমি একটি কারখানায় কাজ করা শুরু করি এবং প্রত্যেকদিন ৫ ঘণ্টা যাতায়াত করতে হত। এরপর আমি মিউজিক ভিডিওয় কাজ করা শুরু করি ও ইন্ডাস্ট্রিতে পরিচিত হই। এখন আমি সফল ডিজেদের অন্যতম। আমি সবকিছু নিখুঁত কাজ করায় বিশ্বাস করি। অনুষ্ঠানের ভিতরেও একইভাবে চলব।'

সারার সঙ্গে আলির বিয়ে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যে প্রাক্তন স্ত্রী সম্পর্কে অনেক কথা বলেছেন আলি মার্চেন্ট। আসলে, একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাঁর বিয়ে ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। এখন, অভিনেতা শোয়ে সারার মুখোমুখি হবেন, তখন তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন সেটাই দেখার। তবে অভিনেতার কথায়, 'এটি একটি মানবিক প্রবণতা যে সবকিছু যদি নিয়মমাফিক হয় তাহলে কেউ প্রশ্ন করে না, কিন্তু আপনি যদি কোনও ভুল পদক্ষেপ নেন তবে মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সে সময় আমার সঙ্গেও তাই হয়েছিল। যখন দুজন মানুষ প্রেমে পড়ে, তখন স্পষ্টতই পরবর্তী ধাপ হল বিয়ে। হয়তো সেটা সম্পর্কের এক বছর পর হত। সেই সময় আমি বেশ অল্পবয়সী ছিলাম এবং জাতীয় টেলিভিশনে বিয়ে করা আমাদের কাছে একটি দুর্দান্ত জিনিস বলে মনে হয়েছিল। কিন্তু শো থেকে বেরিয়ে আসার পর বুঝতে পারলাম যে জিনিসগুলো ঠিক করা যাবে না। অবশ্যই সারার সঙ্গে আমার সম্পর্ক আমার কেরিয়ারে অনেক প্রভাব ফেলেছে কিন্তু এখন আমি এগিয়ে গেছি এবং তাঁর সম্পর্কে খারাপ কিছু বলতে চাই না।'

তবে শোনা যাচ্ছে প্রাক্তন স্বামীর অনুষ্ঠানে প্রবেশের ঘোষণায় বিশেষ খুশি হননি অভিনেত্রী সারা খান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget