এক্সপ্লোর

Lockdown India: সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউন জরুরি, মত আইসিএমআর প্রধানের

'করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বেশিরভাগ এলাকায় এটা প্রয়োজন', বললেন বলরাম ভার্গব

নয়াদিল্লি: ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বেশিরভাগ এলাকায় ৬ থেকে ৮ সপ্তাহের লকডাউন করা অত্যন্ত জরুরি। মত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গবের। 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে জায়গার যত সংখ্যক মানুষ করোনা পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে ১০ শতাংশের বেশি রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে সেই জায়গায় অবিলম্বে লকডাউন করা উচিত। সেই লকডাউনের মেয়াদ হতে পার ৬ থেকে ৮ সপ্তাহ। তাহলেই করোনার সংক্রমণ-শৃঙ্খল ভাঙা সম্ভব। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে দেশের ৭১৮টি জেলার তিন-চতুর্থাংশ এলাকাতেই সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। এর মধ্যে রয়েছে  দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলি। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এই প্রথম কেন্দ্রের কোনও শীর্ষস্থানীয় আধিকারিকের তরফে লকডাউন সম্পর্কে একটা নির্দিষ্ট রূপরেখা প্রকাশ পেল। এই প্রথম কোনও উচ্চপদস্থ কর্তা লকডাউনের মেয়াদ সম্পর্কে খুল্লমখুল্লা বললেন। 

করোনার সেকেন্ড ওয়েভের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলেও, অর্থনৈতিক প্রভাবের কথা মাথায় রেখে দেশব্যাপী লকডাউন জারি করা থেকে বিরত থেকেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিষয়টা সংশ্লিষ্ট রাজ্যগুলির ওপর ছেড়ে দিয়েছে। 

ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে বিভিন্ন রাজ্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। যানবাহন চলাচল থেকে ব্যবসায়িক লেনদেন -- সবকিছুর ওপর একাধিক শর্তাবলি আরোপ করা হয়েছে। 

ভার্গব বলেন, দিল্লির পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। সেখানে পজিটিভিটি রেট ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছে। তাঁর মতে, এই অবস্থায় যদি দিল্লি পুরোপুরি খুলে দেওয়া হয়, তাহলে বিপর্যয় ঘটবে।

ভারতে ফের ভয়ঙ্কর করোনা। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণও। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন।   দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫।  

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জনের।  

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget