এক্সপ্লোর

LPG Price Hike: এক বছরেই ৩০% বৃদ্ধি, ভুগছেন উজ্জ্বলা গ্রাহকরাও, উনুন নয়, LPG-র ঝাঁঝে চোখেই জল আম জনতার

Fuel Price Hike: মূল্য সংযোজন করের নিরিখে এক এক রাজ্যে জ্বালানির দাম এক এক রকম হয়।

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির ঠেলায় জেরবার সাধারণ মানুষ (Price Hike)। ফলমূল, শাক-সবজি, তেল, হাত ছোঁয়ানো যাচ্ছে না কিছুতেই। তার উপর খাঁড়া হয়ে নেমে এসেছে জ্বালানির মূল্যবৃদ্ধি (Fuel Price Hike)। গার্হস্থ্য রান্নার (LPG Cylinder)  গ্যাসের দামই প্রায় ১১০০ টাকা ছুঁইছুঁই। উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) আওতায় সংযোগ পেয়েছিলেন যাঁরা, তাঁদেরও সিলিন্ডার পিছু মোটা টাকা গুনতে হচ্ছে। তাই উনুনের সরিয়ে হেঁশেল ধোঁয়ামুক্ত হলেও, চোখের ভিজেই চলেছে সাধারণ মানুষের।

রান্নার গ্যাসের দাম দিতে হিমশিম গৃহস্থ

চলতি সপ্তাহে ফের ৫০ টাকা দাম বেড়েছে ১৪.২ কেজি ওজনের গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। এই নিয়ে গত এক বছরে নয় নয় করে রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৪৪ টাকা অর্থাৎ প্রায় ৩০ শতাংশ। ভর্তুকিহীন গ্রাহকদের গ্যাসের সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে ১০৫৩ টাকা। ৮৫৩ টাকা করে সিলিন্ডার পিছু দিতে হচ্ছে উজ্জ্বলা গ্রাহকদের (LPG Price Hike)।

মূল্য সংযোজন করের নিরিখে(VAT) এক এক রাজ্যে জ্বালানির দাম এক এক রকম হয়। কিন্তু রান্নার গ্যাস, যার উপর গৃহস্থের খাওয়া-দাওয়া নির্ভর করে, তার দাম মাত্রাতিরিক্ত হলে স্বাভাবিক ভাবেই গৃহস্থের জীবনে প্রভাব পড়ে। বিশেষ করে, আয়ের নিরিখে যাঁরা পিছিয়ে, মাস গেলে যাঁদের রোজগার ১০ থেকে ১৫ হাজারের মধ্যে, ১০০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হলে, ১০ শতাংশ বেরিয়ে যায় পকেট থেকে।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতার গোলপার্কের বাসিন্দা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী নূপুর দাশগুপ্তও। তাঁর কথায়, ‘‘আজকের দিনে রান্নার গ্যাস কেনা দায় হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে দাম বাড়ছে। তার জেরে সংসার খরচের হিসেবও ঘেঁটে যাচ্ছে। রান্নার বিকল্প উপায় খুঁজছি আমরা। সৌরশক্তি বা অন্য কোনও উপায়ে যদি করা যায় আর কী।’’

আরও পড়ুন: Adani Group News: ফের শুরু হতে পারে ট্যারিফ যুদ্ধ ! 5G স্পেকট্রামের নিলামে থাকবে আদানি গ্রুপ

কলকাতার দমদমের বাসিন্দা স্বপ্না মুখোপাধ্যায় জানিয়েছেন, সংসার খরচে লাগাম টানতে কেরোসিন তেলের স্টোভে রান্নার কথা চলছে তাঁর বাড়িতে। তিনি বলেন, ‘‘মাসের সংসার খরচ এতটাই বেড়ে গিয়েছে, যে চালাতে কষ্ট হচ্ছে। মাসে দু’টো সিলিন্ডার লাগে আমাদের। একটি গ্যাস সংযোগ সারেন্ডার করে দেব ভাবছি। আগের মতো কেরোসিন তেলের স্টোভেই রাঁধব।’’

অন্ধ্রপ্রদেশের তেনালির বাসিন্দা, গৃহবধূ এম মল্লিকা বলেন, “এলপিজি থেকে ধোঁয়া বেরোয় না বটে। কিন্তু তাতেও চোখের জল পড়ছেই। কর বাদ দিয়ে তিন মাসে ১৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। কর সমেত ১৬০ টাকা। অন্ধ্রপ্রদেশে সিলিন্ডারের দাম পড়ছে ১০৭৫ টাকা। তাই বোঝা আনেকটাই বেড়েছে।”

অন্ধ্রপ্রদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহারকারী নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৪৩ লক্ষ। বর্তমানে কোথাও কোথাও সিলিন্ডার পিছু দাম বেড়ে ১১০৩ টাকা হয়েছে। তার উপর যিনি গ্যাস দিতে আসেন বাড়িতে, তাঁকে টিপও দিতে হয় বলে জানিয়েছেন গ্রাহকরা। ফলে খরচ সাধ্যের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।

গত এক বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে মোট আটবার। এর জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছিলেন কেউ কেউ। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে সম্প্রতি দাম ক্রমশ নিম্নমুখী হয়েছে। তার পরেও ভারতে রান্নার গ্যাসের দাম ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। এর আগে, মে মাসে কেন্দ্রের তরফে পেট্রোল এবং ডিজেলের দামের উপর শুল্ক যথাক্রমে প্রতি লিটারে ৮ টাকা এবং ৬ টাকা কম করে। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি পাবেন বলেও জানানো হয় সেই সময়। তার বাইরে সকলকেই বাজারমূল্যে সিলিন্ডার কিনতে হবে বলে জানানো হয়েছিল। কিন্তু উজ্জ্বলা গ্রাহকরাও এখন সিলিন্ডার কেনার আগে দু’বার ভাবছেন।

লাগাতার মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের

শুরুতে ১২টি গ্যাস সিলিন্ডারের নির্ধারিত সীমা অতিক্রম করলে তবেই বাজারমূল্যে সিলিন্ডার কিনতে হতো সাধারণ মানুষকে। ১২টির মধ্যে ব্যবহার সীমিত থাকলে, ভর্তুকি দিত সরকার। কিন্তু ২০২০-র মাঝামাঝি সময় থেকে অধিকাংশ গৃহস্থের অ্যাকাউন্টেই ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। তাই তখন থেকেই বাজারমূল্যে সিলিন্ডার কিনতে হচ্ছিল। লাগাতার দাম বেড়ে চলায়, হিমশিম খাচ্ছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget