এক্সপ্লোর

Maharashtra Crisis : গুয়াহাটির হোটেলের বুকিং ৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বিদ্রোহীরা! কী ঘটতে চলেছে মহারাষ্ট্রে?

মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত।মঙ্গলবারও আইনি রণকৌশল স্থির করতে দফায় দফায় বৈঠকে বসবেন বিদ্রোহী বিধায়করাশিণ্ডে শিবিরে এই মুহূর্তে রয়েছেন ৩৯ জন শিবসেনা বিধায়ক।

মুম্বই : সুপ্রিম কোর্টের ( Supreme Court ) নির্দেশের পর, শিণ্ডে শিবিরে গরিষ্ঠতা প্রমাণে তত্পরতা। উদ্ধব সরকারের  বিরুদ্ধে যেকোনও সময় আসতে পারে অনাস্থা প্রস্তাব, খবর বিজেপি সূত্রে। সূত্রের খবর, জল্পনা উসকে গুয়াহাটির হোটেলের বুকিং ৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে বিদ্রোহী শিবির!

মত বদলের আশঙ্কা করছেন একনাথ শিণ্ডে
মঙ্গলবারও আইনি রণকৌশল স্থির করতে দফায় দফায় বৈঠকে বসবেন বিদ্রোহী বিধায়করা ( Maharashtra Crisis )। উপস্থিত থাকতে পারেন আইনজীবীরাও। সূত্রের খবর, শিণ্ডে শিবিরে এই মুহূর্তে রয়েছেন ৩৯ জন শিবসেনা বিধায়ক। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা হাতে থাকলেও এর মধ্যেই কয়েকজনের মত বদলের আশঙ্কা করছেন একনাথ শিণ্ডে। তাই উদ্ধব শিবির ( Uddhav Thackeray ) থেকে আরও কয়েকজন বিধায়ককে নিজের দিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন বিদ্রোহী শিবিরের নেতা। অন্যদিকে, নিজেদের বিধায়কদের মুম্বইতেই থাকতে নির্দেশ দিয়েছে বিজেপি।

উদ্ধব ঠাকরেকে চিঠি রাজ্যপালের
২১-২৫ জুনের মধ্যে ২০০-রও বেশি সরকারি নির্দেশনামা জারি করেছে মহারাষ্ট্র সরকার। যার অধিকাংশই প্রশাসনিক নির্দেশ। সংখ্যালঘু সরকার প্রশাসনিক নির্দেশ জারি করতে পারে না, এই মর্মে রাজ্যপালকে নালিশ জানিয়েছে বিজেপি। এরপরই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিস্তারিত তথ্য চাইলেন রাজ্যপাল। যদিও সরকারপক্ষের দাবি, কোথাও প্রমাণ হয়নি তারা সংখ্যালঘু। 

আরও পড়ুন : 
একদিনে আক্রান্ত পাঁচশোরও বেশি, লাফিয়ে বাড়ল পজিটিভিটি রেট

 টানাপোড়েন এখনও অব্যাহত
এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু, মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত। এই প্রেক্ষাপটে বিদ্রোহীদের মন্ত্রিসভা থেকে সরিয়ে, চাপ তৈরির মরিয়া চেষ্টা করলেন উদ্ধব ঠাকরে। অন্যদিকে, উদ্ধবের ওপর পাল্টা চাপ তৈরি করতে জোড়া কৌশল নিল একনাথ শিণ্ডে শিবির।সোমবার সুপ্রিম কোর্টে একনাথ শিণ্ডে শিবির জানায়, মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মহাবিকাশ অঘাড়ি জোট। 

কী জানাল সুপ্রিম কোর্ট 

মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার, একনাথ শিণ্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে, বিধায়ক পদ খারিজের নোটিস পাঠান। সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছিল। এই নোটিসকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় শিণ্ডে শিবির। সোমবারই শিণ্ডে শিবিরকে স্বস্তি দিয়ে, সুপ্রিম কোর্ট সেই সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং জে বি পাড়িয়ালার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বিদ্রোহী বিধায়কদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকারকে। বিদ্রোহী বিধায়দের বিরুদ্ধে ১১ জুলাই পর্যন্ত দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget