এক্সপ্লোর

Mamata on PM Modi: ‘ভোট এলেই গঙ্গাস্নান’, পানাজিতে মোদিকে কটাক্ষ মমতার

Mamata Attacks PM Modi: মমতা বলেছেন, ‘দুর্গাপুজোয় ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বিজেপি এসব করে দেখাতে পেরেছে?’ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে।’

পানাজি:  গোয়ার পানাজিতে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, গোয়ায় জোট করেছি, তাই ভয় পেয়েছে বিজেপি। গোয়ার মানুষই গোয়া শাসন করবে। আমার প্রথম পরিচয় মানুষ, বিজেপির কাছে সার্টিফিকেট চাই না।’

করোনার সময় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় গঙ্গায় অসংখ্য মৃতদেহ ভেসে বেড়ানোর ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ।এখন প্রধানমন্ত্রীর বারাণসী সফর উপলক্ষ্যে সেজে উঠেছে গঙ্গার পাড়।এই প্রসঙ্গ তুলে গোয়ার নির্বাচনী সভা থেকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট এলেই গঙ্গাস্নান করেন, উত্তরাখণ্ডের মন্দিরে ছুটে যান।’অথচ করোনার সময় শেষকৃত্যও করতে দেয় না, গঙ্গায় ভাসিয়ে অপবিত্র করে’।

উত্তরপ্রদেশে ভোটের আগে, বারাণসীতে নরেন্দ্র মোদির গঙ্গাস্নান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মঙ্গলবার গোয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী গঙ্গায় ডুব দেন। বাকি সময় মনে পড়ে না। এদিন গোয়ায় দাঁড়িয়ে চণ্ডীপাঠও করেন তৃণমূলনেত্রী। 

মমতা বলেছেন, ‘দুর্গাপুজোয় ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। বিজেপি এসব করে দেখাতে পেরেছে?’ভোটের সময় এলেই ধর্মের ভেদাভেদ, গঙ্গাস্নান করে।’

মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘কী কাজ করেছে? পেট্রোল-ডিজেলের কত দাম বাড়িয়েছে?’
লখিমপুরে কৃষকদের গাড়িতে পিষে হত্যার ঘটনা নিয়েও সুর চড়িয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘চক্রান্ত করেই খুন, লখিমপুরকাণ্ডে রিপোর্ট দিয়েছে সিট। তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত নয়? এনিয়ে তো প্রধানমন্ত্রীর কথা বলা উচিত।’

তৃণমূল নেত্রী বলেছেন, ‘যারা বিজেপিকে হারাতে চান, তাদের বলব ভোট ভাগাভাগি করবেন না।

তৃণমূল নেত্রী বলেছেন, ‘এনডিএ-র যারা বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তারা বুঝেছে বিজেপি কী ভয়ঙ্কর পার্টি। বাংলায় ৪০ শতাংশ নতুন কর্মসংস্থান তৈরি করেছি, ভারতে ৪০ শতাংশে বেকারত্ব বাড়িয়েছে।’

তিনি বলেছেন, ‘বিজেপি শুধু ভুয়ো ভিডিও তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের ঘটনা বাংলার বলে চালায় বিজেপি।বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়, ঘরে ঘরেই রেশন মেলে।ভোট কাটাকাটি করবেন না, আমরাই জিতব।মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি।বিজেপির থেকে গোয়াকে বাঁচাতে হবে।

পানাজির সভা থেকে ফের মমতার নিশানায় কংগ্রেস। মমতা বলেছেন, ‘আমি কেন কংগ্রেস ছেড়েছিলাম? এতদিন লড়নি কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget