এক্সপ্লোর

The Kashmir Files Film: 'একাধিক মিথ্যা তথ্য', কাশ্মীর ফাইলসকে নিশানা ওমর আবদুল্লাহ-র

Omar Abdullah on The Kashmir Files Film : ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, যে সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি তখন জারি ছিল রাজ্যপালের শাসন।

শ্রীনগর : 'একাধিক মিথ্যা তথ্য দেখানো হয়েছে কাশ্মীর ফাইলস ছবিতে', ঠিক এই ভাষাতেই পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri)  সিনেমার বিরুদ্ধে সরব হলেন ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। সম্প্রতি গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা সিনে দুনিয়ার তারকা অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ১৯৯০ সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি সিনেমাটিকে। বক্স অফিসেও তা নিত্য-নতুন রেকর্ড গড়ছে। কিন্তু সিনেমার বিষয়বস্তু ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদও। এর মাঝেই সিনেমাটিতে 'মিথ্যা তথ্য' রয়েছে বলে গুরুতর অভিযোগ আনলেন ওমর আবদুল্লাহ।

ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, 'কাশ্মীর ফাইলস ছবিটিতে অনেক মিথ্যা তথ্য দেখানো হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি ফারুক আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন না। বরং সেই সময় জারি ছিল রাজ্যপালের শাসন। বিজেপির সমর্থনে দেশে তখন ছিল ভিপি সিংহের সরকার।' স্বাভাবিকভাবেই ওমর আবদুল্লাহের বক্তব্যের পর শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।

ইতিমধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলি কর মুক্ত করে দিয়েছে ছবিটি। কয়েকটি রাজ্যে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য। সিনেমাটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরের সত্য, যা ছবিতে দেখানো হয়েছে, তা অনেকে আবৃত রাখার চেষ্টা করে গিয়েছেন। এখনও যাঁরা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাঁরাই আবার এই ছবি প্রদর্শনের বিরোধিতা করেছে। 

আরও পড়ুন- 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা প্রদান

অন্যদিকে একের পর এক রেকর্ড ভাঙছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পূরণের আগেই ১০০ কোটির ক্লাবে (100 Crore Club) প্রবেশ করতে চলেছে এই ছবি। সপ্তম দিনের শেষে এই ছবি বক্স অফিসে মোট ৯৭.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ১১ মার্চে মুক্তি পায় এই ছবিটি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী ও পল্লবী যোশি।

সেরা শিরোনাম

NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget