এক্সপ্লোর

E Sreedharan: আর সক্রিয় রাজনীতিতে নয়, ঘোষণা ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণের

'Metro Man' E Sreedharan: ই শ্রীধরণ দিল্লি মেট্রোর অন্যতম স্থপতি। তিনি বিজেপি-তে যোগ দেওয়ার আগে ‘লাভ জিহাদ’ নিয়ে সরব হন। কেরল সরকারের দেনা বৃদ্ধি পাওয়া নিয়ে এলডিএফ ও ইউডিএফ-কে আক্রমণ করেন তিনি।

নয়াদিল্লি: ২০২১-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন ‘মেট্রো ম্যান’ ই শ্রীধরণ। তিনি কেরলে বিজেপি-র মুখ্যমন্ত্রী প্রার্থীও হয়েছিলেন। কিন্তু পালাক্কাড কেন্দ্র থেকে তিনি হেরে যান। কেরলে বিজেপি-র ফলও খুব খারাপ হয়। এর কয়েকমাসের মধ্যেই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন ৯০ বছর বয়সি শ্রীধরণ।

মেট্রো ম্যান জানিয়েছেন, ‘আমি আর সক্রিয় রাজনীতিতে থাকব না। আমার সক্রিয়ভাবে রাজনীতি করার সময় পেরিয়ে গিয়েছে। আমি রাজনীতি ছাড়ছি না, কিন্তু আমি আর সক্রিয়ভাবে রাজনীতি করতে চাইছি না। আমার বয়স ৯০ বছর হয়ে গিয়েছে। এই বয়সে আর দৌড়ঝাঁপ করতে পারছি না।’

শ্রীধরণ আরও জানিয়েছেন, ‘আমি কোনওদিনই আপাদমস্তক রাজনীতিবিদ ছিলাম না। আমলা হিসেবেই রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমি রাজনীতির বাইরে গিয়ে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আস্থা বজায় রাখতে চেয়েছি। ভোটে হেরে গিয়ে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু এখন আর হতাশ লাগে না। কারণ, কেরলে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। সেখানে আমি একা বিধায়ক হয়ে কিছুই করতে পারতাম না।’

বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী শফি পরমবিলের কাছে হেরে যান শ্রীধরণ। তিনি কেরলে বিজেপি-র তারকা প্রার্থী ছিলেন। তাঁকে সামনে রেখেই ভোটে লড়াই করেছিল গেরুয়া শিবির। তিরুঅনন্তপুরমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি-তে যোগ দেন শ্রীধরণ। বিজেপি-তে যোগ দেওয়ার আগে ‘লাভ জিহাদ’ নিয়ে সরব হন শ্রীধরণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেরলে কী হয়, সেটা আমি দেখেছি। হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে বিয়ে করে নেওয়া হচ্ছে। তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। শুধু হিন্দুই নয়, মুসলিম, খ্রিস্টান মেয়েদেরও ফাঁদে ফেলে বিয়ে করা হচ্ছে। আমি এটার বিরোধিতা করব।’

কিন্তু ‘মেট্রো ম্যান’-কে দলে নিয়েও কেরলের ভোটে কিছুই করতে পারেনি বিজেপি। টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে বামফ্রন্ট। এই পরিস্থিতিতে সক্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন শ্রীধরণ। তিনি ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দেবেন কি না, সেটা অবশ্য স্পষ্ট হয়নি।

সেরা শিরোনাম

Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ

Embed widget