এক্সপ্লোর

Chinese App Ban: নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, ফের একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

Chinese App Ban: কেন্দ্রের যুক্তি, এই অ্যাপগুলি হয় অন্য অ্যাপের ক্লোন ভার্সন। অন্য অনেক অ্যাপের সঙ্গে এগুলির অনেক মিলও রয়েছে।

নয়াদিল্লি: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ফের একগুচ্ছ চিনা অ্যাপ (Chinese App Ban) নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার (Modi Government Bans Chinese Apps)। নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গেম অ্যাপও। এটি যদিও সিঙ্গাপুরের (Singaporean App) অ্যাপ, যে সংস্থা অ্যাপটির দায়িত্বে রয়েছে, তারাও সিঙ্গাপুরের। ২০২০ সালে কেন্দ্র পাবজি (PUB-G) নিষিদ্ধ করার পর, ডিজিটাল গেম প্রিয় নাগরিদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছিল। গত বছর দেশে সবথেকে বেশি এই অ্যাপটিই ডাউনলোড করা হয়েছিল। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বার মোট ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সেই মর্মে নির্দেশিকা পাঠানো হয় কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে। তথ্য প্রযুক্তি আইনের ৬৯ (এ) অনুচ্ছেদের জরুরি বিধান ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ বার যে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা: সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার অ্যান্ড বেস বুস্টার, ক্য়ানকার্ড ফর সেলস ফোর্স ইএনটি, আইসোল্যান্ড ২: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট শ্রাইভার, অনমিয়োজি চেজ, অনমিয়োজি আরিনা, অ্যাপলক ডুয়াল স্পেসের মতো অ্যাপ।

আরও পড়ুন: ISRO Satellite Launch: বছরের শুরুতেই সফল উৎক্ষেপণ, পৃথিবীর কক্ষপথে তিন কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো

কেন্দ্রের যুক্তি, এই অ্যাপগুলি হয় অন্য অ্যাপের ক্লোন ভার্সন (Clone Version of APP)। অন্য অনেক অ্যাপের সঙ্গে এগুলির অনেক মিলও রয়েছে। এ ছাড়াও এগুলি ফোনে রাকলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে, ২০২০ সালের ২৯ জুন সীমান্ত সংঘাত (India-China Conflict) চলাকালীন ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। তার পর ২০২০-র আগস্টে ৪৭টি, ২০২০-র সেপ্টেম্বরে ১১৮টি এবং ওই বছর নভেম্বরে আরও ১৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়।

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget